Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

কলাপাড়ায় বন্যপ্রাণী সংরক্ষণে অনন্য অবদান রাখায় এসিল্যান্ড ইয়াসীন সাদেককে ‘প্রাণ সংহতি’ সম্মাননা

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 14, 2026
কলাপাড়ায় বন্যপ্রাণী সংরক্ষণে অনন্য অবদান রাখায় এসিল্যান্ড ইয়াসীন সাদেককে ‘প্রাণ সংহতি’ সম্মাননা
Share on FacebookShare on Twitter

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়ায় মালিকানাবিহীন কুকুর, বিড়াল ও বন্যপ্রানী অপরাধ দমন ও সংরক্ষনের জন্য অনন্য অবদান রাখায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেককে ‘‘প্রান সংহতি’’ সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা ভূমি অফিস কার্যালয়ে এ সম্মাননা প্রদান করেন অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালী’র কলাপাড়া শাখার সদস্যরা।

এসময় সম্মাননা হিসেবে তাকে একটি ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। সম্মাননা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেস ইয়াসীন সাদেক।

সম্মাননা প্রদানকালে উপস্থিত ছিলেন অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী, সদস্য আল মনজির, সদস্য মাসুদ হাসান ও কাউছার প্রমুখ।

অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী বলেন, ইয়াসীন সাদেক কলাপড়ায় যোগদান করার পরেই তিনি বন্যপ্রাণীদের প্রতি অনেক সহানুভূতি দেখিয়েছেন। আমাদের বিপদগ্রস্থ বন্যপ্রাণী উদ্ধারের কাজে তিনি সব সময় আমাদের সহযোগিতা করেছেন। তার কৃতিত্ব আমাদের আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, ব্যক্তিগত জীবনে ছোট থেকেই আমার পশু পাখি এবং গাছপালার প্রতি একটা টান রয়েছে। তবে আমার কৃতিত্ব আমি এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখা সদস্যদের উৎসর্গ করছি। কারন তারাই আমাকে মোটিভেটেড করেছে। আমি মনে করি আমার দায়িত্ব আরো বেড়ে গেলো। বন্যপ্রাণী নিয়ে মানুষের সচেতনতার অনেক অভাব রয়েছে। মানুষের মধ্যে সচেতনতার পাশাপাশি বন্যপ্রাণী রক্ষায় আমি বেশ কিছু মোবাইল কোর্ট পরিচালনা করেছি। কলাপাড়ায় ইতিমধ্যে ১৬ টি মহিষের লড়াই বন্ধ করা হয়েছে। বিভিন্ন প্রজাতির বন্য পশু-পাখি উদ্ধার করে বনে উন্মুক্ত করা হয়েছে।

তিনি আরো বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের পাশে একটি এনিমেল সেড তৈরি করা হয়েছে। কুয়াকাটা একটি এনিমেল মিউজিয়াম তৈরি করার পরিকল্পনা রয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেহাল সড়কের তথ্য চাইলেন প্রতিমন্ত্রী নুর

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেহাল সড়কের তথ্য চাইলেন প্রতিমন্ত্রী নুর

July 11, 2026
পটুয়াখালীতে ব্রি’র এলএসটিডি প্রকল্পের অধীনে ৪০ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

পটুয়াখালীতে ব্রি’র এলএসটিডি প্রকল্পের অধীনে ৪০ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

August 12, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist