Tuesday, July 21, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 16, 2026
কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার ১
Share on FacebookShare on Twitter

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়ায় শহিদুল মুন্সী (৪৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৪ বছরের এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ওই শিশুর নানি বাদী হয়ে দুই জনের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ধর্ষন চেষ্টার সহায়তাকারী আলা মৃধা (৪৫) কে গ্রেফতার করেছে। গতকাল বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের ছোনখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ওই শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, ওই শিশুর মা জীবিকার সুবাদে ঢাকায় গার্মেন্টেসে চাকুরি করে এবং শিশুটি উপজেলার লালুয়া ইউনিয়নের ছোনখোলা গ্রামের তার নানির বাড়িতে থাকে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে সে ঘরের বাহিরে খেলা করতে বের হলে আলা মৃধা তাকে ডেকে প্রতিবেশী শহিদুলের বাড়িতে নেয়। ঘরে কেউ না থাকার সুবাদে শহিদুল তাকে ধর্ষনের চেষ্টা করে এবং আলা মৃধা বাহির থেকে পাহারা দেয়। এসময় শিশুটি ডাকচিৎকার দিলে স্থানীয়রা ওই ঘরে প্রবেশ করে তাকে উদ্ধার করে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে শালিস ব্যবস্থায় মিমাংসার চেষ্টা করা হয় এবং আলা মৃধা শহিদুলকে পালিয়ে যেতে সহায়তা করে।

কলাপাড়া থানার ওসি মো নজরুল ইসলাম বলেন, ধর্ষন চেষ্টার সহায়াকারীকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

গলাচিপায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু

গলাচিপায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু

July 13, 2026
পটুয়াখালীতে ২০ পুরিয়া হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

পটুয়াখালীতে ২০ পুরিয়া হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

July 14, 2026

Trending.

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

July 12, 2026
মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

July 14, 2026
মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

July 17, 2026
পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

July 10, 2026
‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

July 4, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist