দুমকি প্রতিনিধি : পটুয়াখালী-১ আসনের মাননীয় সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরীর পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ফুটবলসহ বিভিন্ন খেলার সামগ্রী প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪ টায় শেরে বাংলা সড়কস্থ সুরাইয়া ভিলায় জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে খেলাধুলার উপহারসামগ্রী তুলে দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাবেক সাধারন সম্পাদক ও জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভানেত্রী জেসমিন জাফর।অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবদলের যুগ্মআহবায়ক অ্যাডভোকেট আল-আমিন সুজন।







