Tuesday, September 1, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

মির্জাগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ফার্মেসি মালিককে জরিমানা

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 20, 2026
মির্জাগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ফার্মেসি মালিককে জরিমানা
Share on FacebookShare on Twitter

​মির্জাগঞ্জ প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখার অভিযোগে এক ফার্মেসি মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

​সোমবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়নের গাজীপুরা এলাকায় অবস্থিত ‘নেছার ফার্মেসি’তে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল মুন্সি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই ফার্মেসিতে দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় তল্লাশি চালিয়ে ফার্মেসির ভেতরে বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরে ওষুধের গায়ে থাকা মেয়াদ যাচাই করে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়।

​অপরাধ স্বীকার করায় সংশ্লিষ্ট আইনে ফার্মেসির মালিক ফিরোজকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও উপজেলার বিভিন্ন ফার্মেসি ও ওষুধের দোকানে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

চিনিগুড়া ধান চাষে সফল শিক্ষক আ. রহমান

চিনিগুড়া ধান চাষে সফল শিক্ষক আ. রহমান

November 11, 2023
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

July 5, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist