Friday, October 23, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

কলাপাড়ায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে নীতি সংলাপ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 21, 2026
কলাপাড়ায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে নীতি সংলাপ
Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধি : বাংলাদেশে সৌরবিদ্যুৎ, বিশেষ করে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সুবিধা, সম্ভাবনা ও সম্প্রসারণের প্রতিবন্ধকতা নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় এক নীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দিয়েছেন বক্তারা।

​সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদ হলরুমে প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালী, প্রান্তজন, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (CLEAN) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (BWGED)-এর যৌথ উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালীর আহ্বায়ক অমল মুখার্জীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।

​সভার শুরুতে ‘ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক একটি বিস্তারিত নীতিপত্র উপস্থাপন করেন প্রান্তজন-এর ফিল্ড কোর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ। নীতিপত্রে সৌরবিদ্যুৎ বিষয়ে জনগণের প্রচলিত ভুল ধারণা, সম্ভাবনা ও বিদ্যমান নীতিগত ও অবকাঠামোগত প্রতিবন্ধকতাগুলো তুলে ধরা হয়।

​নীতিপত্রের তথ্যের ভিত্তিতে বক্তারা জানান, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর অতিমাত্রায় নির্ভর করায় প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। এটি দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যয় বৃদ্ধি, ভর্তুকির চাপ এবং সার্বিক জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। তথ্য অনুযায়ী, গত দুই দশকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কেবল ‘ক্যাপাসিটি চার্জ’ বাবদ ১ লাখ ৭৮ হাজার ১৯৯ কোটি টাকা ব্যয় করেছে—যা দিয়ে অন্তত ৩২,৪০০ মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা সম্ভব হতো।

​আলোচকরা আরও উল্লেখ করেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, জনস্বাস্থ্য রক্ষা এবং স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থান তৈরিতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব, প্রাথমিক বিনিয়োগে আর্থিক সক্ষমতার ঘাটতি, কারিগরি জ্ঞানের সীমাবদ্ধতা, গ্রিড সংযোগের জটিলতা এবং প্রাতিষ্ঠানিক সমন্বয়ের অভাব এ খাতের সম্প্রসারণে বড় বাধা হিসেবে কাজ করছে।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কলাপাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ আব্দুর রহমান, কুয়াকাটা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তফা আমিনুর রাশেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোছেদুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জুলহাস-উল-আজাদ, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কলাপাড়া সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সভাপতি মনোয়ারা বেগম এবং কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নাজমুল ইসলাম।

​এছাড়া সভায় স্থানীয় সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভার সমাপনীতে বক্তারা স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় নবায়নযোগ্য জ্বালানিকে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান এবং সরকারি প্রতিষ্ঠান, বিদ্যুৎ বিতরণকারী সংস্থা, ব্যবসায়ী ও নাগরিক সমাজের যৌথ প্রচেষ্টায় দেশের জ্বালানি রূপান্তর ত্বরান্বিত করার আহ্বান জানান।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

দুমকিতে বিট পুলিশের আয়োজনে মাদকবিরোধী মতবিনিময় সভা

দুমকিতে বিট পুলিশের আয়োজনে মাদকবিরোধী মতবিনিময় সভা

October 3, 2026
অগ্রীম বুকিং কুয়াকাটার ৬০ শতাংশ হোটেল মোটেল

অগ্রীম বুকিং কুয়াকাটার ৬০ শতাংশ হোটেল মোটেল

September 24, 2023

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist