Friday, July 31, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

কুয়াকাটায় সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হামলার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 28, 2026
কুয়াকাটায় সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হামলার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তর-এর প্রতিনিধি সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হাতুড়ি হামলার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।

সোমবার (২৭ জুলাই) রাতে কুয়াকাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পৌর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শহিদ সিকদার (ওরফে পঁচা শহিদ), অন্যজন ৮ নং ওয়ার্ড শ্রমিকদলের সহ-সভাপতি নাসির হাওলাদার। মঙ্গলবার (২৮ জুলাই) তাদের কলাপাড়া আদালতে সোপর্দ করা হয়েছে।

এরআগে গত ২৪ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে কুয়াকাটা মেরিন ড্রাইভ সড়কের হোটেল সৈকত সংলগ্ন এলাকায় সাংবাদিক কে এম বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। হামলায় তার মাথা ও দুই পায়ে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর আরও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

জানা গেছে, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি কুয়াকাটায় এক তরুণীকে জোরপূর্বক হোটেল কক্ষে নিয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে বায়েজিদ শিকদার নামে এক যুবকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক কে এম বাচ্চু। ওই ঘটনার জের ধরেই এ হামলা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। এছাড়াও অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করার জেরে এই হামলা হয়।

আহত সাংবাদিকের পরিবারের অভিযোগ, কুয়াকাটা পৌর ছাত্রদলের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি বায়েজিদ শিকদার রানা, পৌর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শহীদ শিকদার, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি শহীদ শিকদার, পৌর যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক হারুন মুসল্লিসহ আরও চার থেকে পাঁচজন হামলায় অংশ নেন। হামলার সময় কে এম বাচ্চু একা ছিলেন। অভিযুক্তরা তাকে এলোপাতাড়িভাবে হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন।

পরিবারের দাবি, সংবাদ প্রকাশের পাশাপাশি সরকারি জমি থেকে গাছ কেটে বিক্রির অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় অভিযুক্তরা ক্ষুব্ধ ছিলেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নারী-সংক্রান্ত ঘটনার প্রতিবাদ জানানোয় সাংবাদিক কে এম বাচ্চুকে বিভিন্ন সময় হুমকিও দেওয়া হয়েছিল।

সাংবাদিকতার পাশাপাশি কে এম বাচ্চু পরিবেশ, পর্যটন ও বন্যপ্রাণী সংরক্ষণবিষয়ক বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তিনি কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশন, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন এবং বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের সদস্য হিসেবে কাজ করছেন।

এ বিষয়ে কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মো. ফারুক বলেন, বিষয়টি আমরা কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছি। বর্তমানে জেলা কমিটি না থাকায় আমাদের পক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।

কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার বলেন, সন্ত্রাসীদের দলে কোনো স্থান নেই। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

গলাচিপায় উপজেলা পরিষদের মাসিক সভা

গলাচিপায় উপজেলা পরিষদের মাসিক সভা

September 27, 2023
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন আফজাল হোসেন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন আফজাল হোসেন

November 1, 2023

Trending.

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

July 12, 2026
মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

July 14, 2026
মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

July 17, 2026
পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

July 10, 2026
‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

July 4, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist