Tuesday, September 1, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বাউফলে সমবায় ব্যবস্থাপনা ও আত্মকর্মসংস্থান নিয়ে দিনব্যাপী ভ্রাম্যমাণ কর্মশালা

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 1, 2026
বাউফলে সমবায় ব্যবস্থাপনা ও আত্মকর্মসংস্থান নিয়ে দিনব্যাপী ভ্রাম্যমাণ কর্মশালা
Share on FacebookShare on Twitter

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে সমবায় সমিতির কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে দিনব্যাপী এক ভ্রাম্যমাণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সমবায় ব্যবস্থাপনা, হিসাব সংরক্ষণ, আইন-বিধিমালা, সামাজিক দায়বদ্ধতা এবং সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির বিষয়ে সমবায়ীদের দক্ষ করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়।

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাউফল উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে এবং পটুয়াখালী জেলা সমবায় কার্যালয়ের বাস্তবায়নে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

​কর্মশালায় বক্তারা সমবায় আইন ও বিধিমালা সঠিক অনুসরণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি কিভাবে নির্ভুলভাবে সমিতির হিসাব সংরক্ষণ করা যায় এবং সমবায়কে কাজে লাগিয়ে নতুন আত্মকর্মসংস্থান গড়ে তোলা সম্ভব, সে বিষয়ে উপস্থিত প্রতিনিধিদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা সমবায় কর্মকর্তা সুব্রত কুমার ঘোষ, বাউফল উপজেলা সমবায় কর্মকর্তা ফেরদৌস মোহাম্মদ হানিফ, জেলা সমবায় অফিস পরিদর্শক মোহাম্মদ নাজমুল হাসান, জেলা সমবায় অফিস প্রশিক্ষক সুজিত কুমার পাল, জেলা সমবায় পরিদর্শক ফিরোজ আলম এবং বাউফল সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক ইকবাল হোসেন।

উক্ত কর্মশালায় বাউফল উপজেলার বিভিন্ন নিবন্ধিত সমবায় সমিতির বিপুলসংখ্যক প্রতিনিধি অংশগ্রহণ করেন। সমবায়ীরা জানান, এ ধরনের বাস্তবমুখী প্রশিক্ষণ সমিতির পরিচালনা ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে বড় ভূমিকা রাখবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

গরীব-অসহায় মানুষের রাজনীতি করে আওয়ামী লীগ: এমপি মহিব

গরীব-অসহায় মানুষের রাজনীতি করে আওয়ামী লীগ: এমপি মহিব

November 2, 2023
প্রথমবারের মতো পবিপ্রবি লেকের মাছ পেল আবাসিক হলের শিক্ষার্থীরা

প্রথমবারের মতো পবিপ্রবি লেকের মাছ পেল আবাসিক হলের শিক্ষার্থীরা

August 18, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist