Wednesday, September 2, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

কলাপাড়ায় যুবদল নেতা গাজী সুমনের উদ্যোগে মসজিদের সংস্কার ও বালু ভরাটের কাজ শুরু

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 29, 2026
কলাপাড়ায় যুবদল নেতা গাজী সুমনের উদ্যোগে মসজিদের সংস্কার ও বালু ভরাটের কাজ শুরু
Share on FacebookShare on Twitter

​কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় পাটাতন ভেঙে ক্ষতিগ্রস্ত পূর্ব রজপাড়া বায়তুল মামুর জামে মসজিদে বালু ভরাটের কাজ শুরু হয়েছে। এছাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে এলাকায় ব্যাপক প্রশংসায় ভাসছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গাজী মো. সুমন।

সম্প্রতি পূর্ব রজপাড়া বায়তুল মামুর জামে মসজিদে আসরের নামাজ শেষে মুসল্লিদের নিয়ে মসজিদের পাটাতন ভেঙে পানিতে পড়ে যাওয়ার দুর্ঘটনা ঘটে। কোনো উপায় না পেয়ে তখন সড়ককেই নামাজের স্থান হিসেবে বেছে নেন মুসল্লিরা। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান যুবদল নেতা গাজী মো. সুমন এবং দ্রুত সহায়তার আশ্বাস দেন। তার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমানে ওই মসজিদে বালু ভরাটের কাজ পুরোদমে চলছে।

​স্থানীয় মুসল্লিরা জানান, বালু ভরাটের কাজ সম্পন্ন হওয়ার পর পাটাতন পরিবর্তন করা হলে মুসল্লিরা পুনরায় নিরাপদে মসজিদে নামাজ আদায় করতে পারবেন এবং ভাঙনের আশঙ্কাও থাকবে না। ধর্মপরায়ণ এই নেতার এমন জনকল্যাণমূলক উদ্যোগে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।

​অন্যদিকে, পশ্চিম টিয়াখালী গ্রামের সিকদার বাড়ি জামে মসজিদ নির্মাণ সম্পন্ন হলেও অর্থের অভাবে দীর্ঘদিন এর দেওয়ালের প্লাস্টার বা আস্তরের কাজ আটকে ছিল। মসজিদ কমিটির সভাপতি মো. কামরুজ্জামানসহ স্থানীয় মুসল্লিরা জানান, যুবদল নেতা সুমন গাজীর আর্থিক ও সার্বিক সহযোগিতায় এখন এই আস্তরের কাজও প্রায় শেষের পথে। এতে চরম আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।

টিয়াখালী ইউনিয়নের একাধিক বাসিন্দা জানান, এর আগেও ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় সাধ্যমতো সহযোগিতা করেছেন সুমন গাজী। শুধু ধর্মীয় প্রতিষ্ঠান নয়, কৃষক, দিনমজুরসহ এলাকার যেকোনো বিপদে-আপদে অসহায় মানুষের পাশে ছায়ার মতো থাকেন তিনি। কৃষকবান্ধব ও শিক্ষাবান্ধব এই নেতার লোকমুখী কর্মকাণ্ড তাকে সকল শ্রেণি-পেশার মানুষের অত্যন্ত প্রিয় করে তুলেছে। ইউনিয়নের সাধারণ মানুষের অভিমত—এলাকার উন্নয়নে তার মতো মানবিক নেতৃত্ব অত্যন্ত জরুরি।

​এ বিষয়ে কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গাজী মো. সুমন বলেন, “টিয়াখালী ইউনিয়নের যেখানেই মুসুল্লিদের নামাজ আদায়ে সমস্যা বা সংকট তৈরি হয়, সেখানেই মসজিদ সংস্কারে আমি সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করি। পাশাপাশি এলাকার অসহায় ও দরিদ্র মানুষের আপদে-বিপদে পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি। মানুষের কল্যাণে আমার এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কলাপাড়ায় সালিস বৈঠকে হাতাহাতি থেকে রণক্ষেত্র, আহত ১০

কলাপাড়ায় সালিস বৈঠকে হাতাহাতি থেকে রণক্ষেত্র, আহত ১০

August 28, 2026
কলাপাড়ায় যুবলীগ নেতার লিফলেট বিতরণ ও গণসংযোগ

কলাপাড়ায় যুবলীগ নেতার লিফলেট বিতরণ ও গণসংযোগ

September 22, 2023

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist