Monday, September 7, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পবিপ্রবিতে ৬ তলা নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 30, 2026
পবিপ্রবিতে ৬ তলা নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন
Share on FacebookShare on Twitter

দুমকি প্রতিনিধি : ​পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষা ও গবেষণার পরিবেশ আরও গতিশীল করতে নির্মিত নতুন একটি ৬ তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। ‘‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন (২য় পর্যায়)- ১ম সংশোধিত’’ শীর্ষক প্রকল্পের আওতায় এই আধুনিক ভবনটি নির্মিত হয়েছে।

​বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান।

​এ সময় আরও উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহিম, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. ওবায়দুল ইসলাম, ভারপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় প্রকৌশলী ইউনুচ শরীফ, অফিস অফ দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এ্যাফেয়ার্স-এর পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ এবং ভাইস-চ্যান্সেলর মহোদয়ের একান্ত সচিব মো. আরিফুর রহমান।

​এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সিনিয়র শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

​নতুন এই একাডেমিক ভবন চালুর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস ও গবেষণার সুযোগ-প্রসারসহ সামগ্রিক শিক্ষা কার্যক্রমে এক নতুন গতির সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পবিপ্রবিতে ওবিই মূল্যায়নে গুণগত মান নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত

পবিপ্রবিতে ওবিই মূল্যায়নে গুণগত মান নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত

August 31, 2026
পটুয়াখালী সদরে তারুণ্যের কন্ঠ অনুষ্ঠান

পটুয়াখালী সদরে তারুণ্যের কন্ঠ অনুষ্ঠান

November 11, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist