Monday, October 19, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home সারাদেশ

বাকপ্রতিবন্ধী ভাতিজিকে ধর্ষণের অভিযোগে আপন চাচা গ্রেপ্তার

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 31, 2026
বাকপ্রতিবন্ধী ভাতিজিকে ধর্ষণের অভিযোগে আপন চাচা গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

রংপুরের কাউনিয়ায় বাড়িতে একা পেয়ে ১৪ বছরের এক বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী ভাতিজিকে ধর্ষণের অভিযোগে আপন চাচা রাজু মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

​অভিযুক্ত রাজু মিয়া কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের ঠাকুরদাস পাটোয়ারীটারী এলাকার বাসিন্দা এবং ভুক্তভোগী শিশুটির বাবার বড় ভাই।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী মেয়েটিকে বাড়িতে একা পেয়ে তার মুখ চেপে ধরে ঘরের ভেতরে নিয়ে ধর্ষণ করেন রাজু মিয়া। ওই সময় মেয়েটির বাবা কাজে বাইরে ছিলেন এবং মা মাঠে পাতা কুড়াচ্ছিলেন। পরে মা বাড়িতে ফিরলে শিশুটি ইশারা ও লিখে ঘটনার বিস্তারিত জানায়।

​ঘটনা জানাজানি হলে স্থানীয় স্বজন ও প্রতিবেশীরা অভিযুক্ত রাজু মিয়াকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

​এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিয়াব উদ্দিন জানান, ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে তার বড় ভাইকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। শুক্রবার সকালে শারীরিক পরীক্ষার জন্য ভুক্তভোগীকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে।

​রংপুর জেলা আদালত পুলিশের পরিদর্শক (ওসি) আমিনুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে কাউনিয়া থানার ধর্ষণ মামলায় গ্রেপ্তার রাজু মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কলাপাড়ায় নামাজরত অবস্থায় ভেঙে পড়ল মসজিদের পাটাতন, সংস্কারের আশ্বাস যুবদল নেতার

কলাপাড়ায় নামাজরত অবস্থায় ভেঙে পড়ল মসজিদের পাটাতন, সংস্কারের আশ্বাস যুবদল নেতার

July 13, 2026
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

July 13, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist