Tuesday, October 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বাউফলে মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে ছিনতাইয়ের নাটক, অভিযোগকারী ও অভিযুক্ত গ্রেপ্তার

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 26, 2026
বাউফলে মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে ছিনতাইয়ের নাটক, অভিযোগকারী ও অভিযুক্ত গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর বাউফলে মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে ছিনতাইয়ের ঘটনা সাজানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছিনতাইয়ের অভিযোগকারী মিজান (৩৫) ও অভিযুক্ত সাইমুনকে (৩২) গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ। পুলিশের দাবি, তদন্তে ছিনতাইয়ের অভিযোগের আড়ালে ইয়াবা সংক্রান্ত বিরোধের তথ্য পাওয়া গেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে তাদের গ্রেপ্তার করে পটুয়াখালী আদালতে পাঠানো হয়।

বাউফল থানা সূত্রে জানা গেছে, সাইমুনের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ করেন মিজান। অভিযোগের ভিত্তিতে পুলিশ সাইমুনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার ভিন্ন তথ্য বেরিয়ে আসে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মিজান ১০০ পিস ইয়াবা কিনে আনেন। এর মধ্যে ৫০ পিস একজনকে দেওয়ার পর বাকি ৫০ পিস নিয়ে যাওয়ার সময় কয়েকজন মিলে তাকে আটক করে ইয়াবা নিয়ে যায়। পরে তারা নিজেদের মধ্যে ইয়াবা ভাগ করে নেয়। ওই ভাগ থেকে সাইমুন ছয় পিস ইয়াবা পেয়েছেন বলে পুলিশকে জানান। পরে তার কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, মিজান স্বর্ণ বন্ধক রেখে টাকা সংগ্রহ করে ইয়াবা কেনার সঙ্গে জড়িত ছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। ইয়াবা ছিনিয়ে নেওয়া বিরোধের পর ঘটনাটিকে ছিনতাই হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বলে পুলিশের দাবি।

এ ঘটনায় মাদক পরিবহন ও সংশ্লিষ্টতার অভিযোগে মিজান, সাইমুনসহ জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেছেন, ছিনতাইয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করলে ইয়াবা নিয়ে দ্বন্দ্বের তথ্য পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

জমি বিরোধে গৃহবধূকে শ্লীলতাহানি, শাশুড়িকে বেঁধে বিলে ফেলে বসতঘরে আগুন

জমি বিরোধে গৃহবধূকে শ্লীলতাহানি, শাশুড়িকে বেঁধে বিলে ফেলে বসতঘরে আগুন

September 28, 2026
পল্টনে বিএনপির সমাবেশে রাঙ্গাবালীর যুবলীগ নেতা; সমালোচনার ঝড়

পল্টনে বিএনপির সমাবেশে রাঙ্গাবালীর যুবলীগ নেতা; সমালোচনার ঝড়

October 28, 2023

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist