Monday, October 12, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে

সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ

Jahirul Islam by Jahirul Islam
October 24, 2023
আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে
Share on FacebookShare on Twitter

মির্জাগঞ্জ প্রতিনিধি: বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন,ফ্যাসিস্ট সরকারকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে হবে। এ সংগ্রামের জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। ২৮ অক্টোবর ঢাকার সমাবেশে সকলকে উপস্থিত হতে হবে। দিনের ভোট আর রাতে করতে দেওয়া হবে না। ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে।
আলতাফ হোসেন চৌধুরী গতকাল সন্ধ্যায় পটুয়াখালীর মির্জাগঞ্জে আশ্রাফ পার্টি সেন্টারে ২৮ অক্টোবর ঢাকার সমাবেশ সফল করার এক প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
এর আগে সড়ক যোগে পটুয়াখালী থেকে পায়রাকুঞ্জ ফেরিঘাটে পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা মটর শোভাযাত্রার মাধ্যমে তাঁকে স্বাগত জানান। পরে উপজেলার আশ্রাফ পার্টি সেন্টারে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ফরাজীর সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আশ্রাফ আলী হাওলাদার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মহসিন,সাধারণ সম্পাদক শরীফ সালাউদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন তপন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমানও উপজেলা ভাইস চেয়ারম্যান হাসিনা হাবিব।
এছাড়ও আলতাফ হোসেন চৌধুরী ২৮ অক্টোবর ঢাকার সমাবেশ সফল করতে পটুয়াখালী জেলার দায়িত্বে রয়েছেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

দশমিনায় রাতের আঁধারে বন বিভাগের গাছ কাটার সময় চারজন গ্রেপ্তার

দশমিনায় রাতের আঁধারে বন বিভাগের গাছ কাটার সময় চারজন গ্রেপ্তার

August 2, 2026
পবিপ্রবিতে জিএসটি গুচ্ছভুক্ত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

পবিপ্রবিতে জিএসটি গুচ্ছভুক্ত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

July 29, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

September 12, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist