পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ কমিটির ৭৩তম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল ১১ টায় বিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ কমিটির চেয়ারম্যান ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহানের সভাপতিত্বে এবং ডিন প্রফেসর ড. মো: মাসুদুর রহমানের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ কমিটির সদস্য ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, কৃষি অনুষদের ডিন প্রফেসর এম. জহিরুল হক, সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. খোকন হোসেন, বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর ড. বদিউজ্জামান, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো: সাজেদুল হক, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষদের ডিন প্রফেসর ড. মো: নুরুল আমিন, নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের ডিন প্রফেসর মো: শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন এবং পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো: ইফতেখারুল আলম।
সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান বলেন, ‘‘আমরা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের উচ্চশিক্ষা ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আর এই রূপান্তরের মূল চালিকাশক্তি হলো আমাদের পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদ।’’
তিনি আরও বলেন, আমাদের স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ের গবেষণাগুলোকে শুধু ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। গবেষণার মান এমন হতে হবে যা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সমাদৃত হয়। বিশেষ করে আমাদের উপকূলীয় অঞ্চলে কৃষি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সমুদ্র সম্পদের অপার সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ গবেষণায় আরও বেশি জোর দিতে হবে।
সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল এবং যুগোপযোগী করার লক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।







