Thursday, September 3, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

তিন বছরে পদার্পণ ‘প্রাণবন্ত জেলা পটুয়াখালী’র, অনুষ্ঠিত হলো মিলনমেলা ও মতবিনিময়

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 8, 2026
তিন বছরে পদার্পণ ‘প্রাণবন্ত জেলা পটুয়াখালী’র, অনুষ্ঠিত হলো মিলনমেলা ও মতবিনিময়
Share on FacebookShare on Twitter

‎পটুয়াখালীর ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি, সৌন্দর্য ও ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে ভূমিকা রাখা ‘প্রাণবন্ত জেলা পটুয়াখালী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টায় পটুয়াখালী শহরের সদর রোডের এসপি কমপ্লেক্সের তৃতীয় তলায় কফি অ্যান্ড কুকি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অ্যাডমিন প্যানেলের উদ্যোগে বাস্তবায়ন কমিটির মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, অ্যাডমিন প্যানেলের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎‘প্রাণবন্ত জেলা পটুয়াখালী’র কিউরেটর মোঃ মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডমিন মোঃ মেহেদী হাসান।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ুথ ফোরাম পটুয়াখালীর সভাপতি মোঃ জহিরুল ইসলাম, ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি আহম্মেদ কাওসার ইবু, ইয়ুথ পাওয়ার পটুয়াখালীর সভাপতি কে.এম. জাহিদ হোসেন, পটুয়াখালী ব্লাড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জেল হোসাইন, পটুয়াখালী ব্লাড এজেন্সির যুগ্ম আহ্বায়ক মোঃ আবু সালেহ, প্রাউড অফ পটুয়াখালীর পরিচালক মোঃ রায়হান চৌধুরী, ভলান্টিয়ার ফর বাংলাদেশের পি.আর.ও মোসাঃ মেঘলা খান, জাতীয় ছাত্রশক্তি পটুয়াখালী জেলার আহ্বায়ক মোঃ মিরাজ ইমতিয়াজ, পটুয়াখালী সরকারি কলেজের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মোঃ আসিবুল ইসলাম তালুকদার এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী সরকারি কলেজের সাধারণ সম্পাদক মোঃ সজিব খান।

‎এছাড়া ‘প্রাণবন্ত জেলা পটুয়াখালী’র অ্যাডমিন প্যানেল থেকে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডমিন মোঃ নাহিদ হোসেন ও মোঃ হাবিবুর রহমান, অ্যাডমিন মোঃ রাতুল ইসলাম, নুসরাত জাহান, আব্দুল্লাহ আর রফিক, সিনিয়র মডারেটর মোঃ শাহারিয়া হোসেন রিফাত, মডারেটর মোঃ সাকিব বিল্লাহ, মোঃ স্বাধীন শিহাব, মোসাঃ জান্নাত ইসলাম, মোঃ মাহাদি হাসান, মোঃ আরিফ বিল্লাহসহ অনেকে। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

‎মতবিনিময় সভায় বক্তারা পটুয়াখালীর সামাজিক উন্নয়ন, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং তরুণদের ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা করেন।

‎সভাপতির বক্তব্যে ‘প্রাণবন্ত জেলা পটুয়াখালী’র কিউরেটর মোঃ মাহমুদ হাসান বলেন, সমাজের অগ্রগতির পথে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বিকল্প নেই। ব্যক্তিগত বা সাংগঠনিক প্রতিহিংসা ও বিভাজন থেকে বেরিয়ে এসে তরুণদের একে অপরের সহযোগী হিসেবে কাজ করতে হবে। তরুণদের শক্তি, মেধা, সময় ও উদ্ভাবনী চিন্তাকে ইতিবাচক কাজে কাজে লাগাতে পারলে সমাজের অনেক সমস্যার বাস্তবসম্মত সমাধান সম্ভব। সামাজিক উন্নয়ন শুধু কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল তরুণ নেতৃত্বের মাধ্যমেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

‎ইয়ুথ ফোরাম পটুয়াখালীর সভাপতি মোঃ জহিরুল ইসলাম বলেন, সব সংগঠন একই ধরনের কাজের মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজেদের সক্ষমতা অনুযায়ী ভিন্ন ভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করা উচিত। এতে সমাজের বিভিন্ন স্তরের মানুষের উপকার নিশ্চিত করা সম্ভব হবে। সরকার জনগণের জন্য যে বিভিন্ন সহায়তা ও সুযোগ-সুবিধা প্রদান করে, সেগুলো যথাযথভাবে মানুষের কাছে পৌঁছে দিতে তরুণদের কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন। পাশাপাশি আরও নতুন ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দিতে হবে।

‎ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি আহম্মেদ কাওসার ইবু বলেন, সামাজিক সংগঠনগুলোর অনেক স্বেচ্ছাসেবী রক্তদানের মতো মানবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত। এসব কার্যক্রমকে আরও কার্যকর ও সমন্বিত করতে রক্তদাতাদের তথ্য সংরক্ষণসহ প্রয়োজনীয় একটি ডিজিটাল প্ল্যাটফর্ম বা অ্যাপ তৈরি করা যেতে পারে। এতে জরুরি সময়ে সহজে রক্তদাতা খুঁজে পাওয়া এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমের মধ্যে সমন্বয় বাড়ানো সম্ভব হবে।

‎সভায় অন্যান্য বক্তারাও সামাজিক উন্নয়ন, স্বেচ্ছাসেবা, রক্তদান, তরুণদের সম্পৃক্ততা, পারস্পরিক সহযোগিতা এবং পটুয়াখালীর ইতিবাচক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত পরিসরে তুলে ধরার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত দেন।

‎তিন বছরের পথচলায় ‘প্রাণবন্ত জেলা পটুয়াখালী’ সামাজিক উদ্যোগ, রক্তদান ও স্বেচ্ছাসেবা, ইফতার আয়োজন, স্থানীয় ইতিহাস-ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনা তুলে ধরা, ফটো কনটেস্টসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে।

‎আয়োজকরা জানান, পটুয়াখালীর ইতিবাচক দিকগুলো মানুষের সামনে তুলে ধরার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যেই প্ল্যাটফর্মটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

‎আগামী দিনে ‘প্রাণবন্ত জেলা পটুয়াখালী’র সামাজিক ও ইতিবাচক কার্যক্রম আরও জোরালোভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও সংশ্লিষ্টরা। ঐক্য, সম্প্রীতি ও পটুয়াখালীর গর্বকে সামনে রেখে তরুণদের সম্মিলিত অংশগ্রহণে জেলার ইতিবাচক কর্মকাণ্ডকে আরও বৃহৎ পরিসরে তুলে ধরার পরিকল্পনার কথাও জানানো হয়।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

July 24, 2026
​​সন্তান বিক্রি করে আইফোন, উদ্ধার হওয়া সেই শিশুর নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলছে প্রশাসন

​​সন্তান বিক্রি করে আইফোন, উদ্ধার হওয়া সেই শিশুর নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলছে প্রশাসন

August 31, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist