Thursday, August 27, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

মির্জাগঞ্জে দারিদ্র্য বিমোচনে মৎস্য চাষ বিষয়ক ৫ দিনের প্রশিক্ষণ উদ্বোধন

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 9, 2026
মির্জাগঞ্জে দারিদ্র্য বিমোচনে মৎস্য চাষ বিষয়ক ৫ দিনের প্রশিক্ষণ উদ্বোধন
Share on FacebookShare on Twitter

মির্জাগঞ্জ প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে বরিশাল বিভাগের দারিদ্র্যপীড়িত এলাকায় সমবায়ের মাধ্যমে স্বকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গঠিত সমিতির সদস্যদের অংশগ্রহণে ৫ দিনব্যাপী ‘উন্নত মৎস্য চাষ প্রযুক্তি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) সকাল ১০টায় জেলা সমবায় কার্যালয় ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে স্থানীয়ভাবে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মির্জাগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন সমবায় অধিদপ্তর, ঢাকার নিবন্ধক ও মহাপরিচালক (এনডিসি) মোঃ সেলিম ফকির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন পটুয়াখালী জেলা সমবায় কর্মকর্তা সুব্রত কুমার ঘোষ এবং কে. এম. শহিদুল ইসলাম টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ ও প্রশিক্ষক মোঃ শহিদুল ইসলাম। এছাড়া ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোঃ রাসেল।

আয়োজকরা জানান, সমবায়ভিত্তিক এই প্রশিক্ষণে ‘পশ্চিম সুবিদখালী স্বকর্মসংস্থান সমবায় সমিতি লিমিটেড’ এবং ‘মনোহরখালী স্বকর্মসংস্থান সমবায় সমিতি লিমিটেড’-এর মোট ৬৪ জন সদস্য অংশ নিচ্ছেন। ৫ দিনের এই নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের আধুনিক মৎস্য চাষে দক্ষ করে গড়ে তোলা হবে, যা ওই অঞ্চলের দারিদ্র্য নিরসন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবে।

মির্জাগঞ্জ সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক কাজী মোর্শেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সমবায় কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

সৎ মাকে হত্যার ১০ বছর পর এবার নিজের মাকেও হত্যা

সৎ মাকে হত্যার ১০ বছর পর এবার নিজের মাকেও হত্যা

July 30, 2026
বঙ্গোপসাগরে জেলের এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ

বঙ্গোপসাগরে জেলের এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ

August 8, 2026

Trending.

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

July 29, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist