Wednesday, October 21, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

দুমকিতে সাবেক ইউপি চেয়ারম্যানের গোয়ালঘরে আগুন

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 25, 2026
দুমকিতে সাবেক ইউপি চেয়ারম্যানের গোয়ালঘরে আগুন
Share on FacebookShare on Twitter

দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে লেবুখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম তুহিন আকনের গোয়ালঘর এবং সংলগ্ন কবুতরের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে লেবুখালী ইউনিয়নে ঘটে যাওয়া এই ঘটনায় প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ভুক্তভোগী পরিবার। পরিবারটির অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসাবশত দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এই আগুন দিয়েছে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে হঠাৎ তুহিন আকনের বাড়ির গোয়ালঘর ও লাগোয়া কবুতরের বাসায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে পরিবারের সদস্যরা। চিৎকার শুনে দ্রুত প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। তবে ততক্ষণে গোয়ালঘর, কবুতরের বাসা ও ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

​ক্ষোভ প্রকাশ করে সাবেক ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম তুহিন আকন বলেন, ‘‘আমরা কখনো প্রতিহিংসার রাজনীতি করিনি, কারও কোনোদিন ক্ষতিও করিনি। আজ আমার পরিবারকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হয়েছে।’’

​ঘটনার খবর পেয়ে দুমকি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

October 5, 2026
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মির্জাগঞ্জে জামায়াতের গণমিছিল

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মির্জাগঞ্জে জামায়াতের গণমিছিল

August 1, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist