Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

কলাপাড়ায় ব্যবসায়ীদের সমাবেশ

Jahirul Islam by Jahirul Islam
September 25, 2023
কলাপাড়ায় ব্যবসায়ীদের সমাবেশ
Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া থানা এলাকায় হঠাৎ করেই চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রতিরাতেই কোন না কোন ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বসতবাড়িতে চুরি হচ্ছে। চোরাই মালামাল ফেরত দেয়ার মতো ঘটনাও ঘটছে। কিন্তু এরপরও চুরি রোধে স্থানীয় জনপ্রতিনিধি সহ থানা পুলিশ যথাযথ পদক্ষেপ গ্রহন

না করায় ক্ষুব্ধ ব্যবসায়ী সহ স্থানীয়রা। রবিবার শেষ বিকেলে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজারের টল ঘরে চুরি ঠেকানোর জন্য প্রয়োজনীয় পদক্ষে গ্রহণের দাবীতে এক সমাবেশ করেছেন স্থানীয়রা। এতে স্থানীয় জনসাধারন সহ প্রায় শতাধিক ব্যবসায়ি দোকানপাট বন্ধ রেখে অংশ গ্রহন করে। লালুয়া বাজার কমিটির সভাপতি মো. রুবেল হাওলাদারের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. তারিকুল ইসলাম খাঁন, সিনিয়র সহ-সভাপতি মো. কাশেম হাওলাদার, সাধারন সম্পাদক ফোরকান প্যাদা, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শান্তি ফকির, ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল হক মৃধা, বালিয়াতলী ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি মো. বেল্লাল ও ব্যবসায়ী মো. মিজানুর রহমান প্রমূখ।

এসময় বক্তারা সিরিজ চুরি রোধে থানা পুলিশ প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন। উল্লেখ্য, লালুয়া ইউনিয়নের বানাতি বাজারে ইতিমধ্যে বসত বাড়ি সহ অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে বলে ব্যবসায়িরা জানিয়েছেন। কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, এ সমাবেশ সম্পর্কে আমার জানা নেই, তবে চুরি হয় এরকম অভিযোগ দিলে ব্যবস্থা নিবো।

###

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

July 12, 2026
দুমকিতে যুবদলের বিতর্কিত কমিটি বাতিলের দাবি, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

দুমকিতে যুবদলের বিতর্কিত কমিটি বাতিলের দাবি, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

August 29, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist