Monday, September 7, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

ঋণের লোভ দেখিয়ে বাউফলে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 17, 2026
ঋণের লোভ দেখিয়ে বাউফলে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও
Share on FacebookShare on Twitter

বাউফল প্রতিনিধি : সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে পটুয়াখালীর বাউফলে শতাধিক গ্রাহকের কাছ থেকে অন্তত ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছে ‘সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা’ নামের একটি ভুয়া এনজিও। জমানো টাকা হারিয়ে এখন দিশেহারা ভুক্তভোগীরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

​স্থানীয় সূত্র জানায়, বাউফল পৌরশহরের ২ নম্বর ওয়ার্ডের কলেজ রোডে অবস্থিত ‘জালাল প্লাজা’র একটি কক্ষ ভাড়া নিয়ে কয়েক দিন আগে ‘সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা’ তাদের কার্যক্রম শুরু করে। এরপর এনজিওটির কর্মীরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে সহজ শর্তে বড় অঙ্কের ঋণ দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে সঞ্চয় ও প্রক্রিয়াফি বাবদ টাকা তুলতে থাকেন।

​রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টায় গ্রাহকদের ঋণ দেওয়ার দিন ধার্য ছিল। নির্ধারিত সময়ে ঋণ নিতে অফিসে এসে গ্রাহকেরা দেখতে পান দরজা খোলা থাকলেও ভেতরে কোনো কর্মকর্তা বা কর্মী নেই। কক্ষে শুধু ডেকোরেটর থেকে ভাড়া আনা কয়েকটি চেয়ার-টেবিল পড়ে আছে। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগীরা সেখানে হট্টগোল শুরু করেন এবং একপর্যায়ে পুলিশে খবর দেন।

​ভুক্তভোগী আজিজ জানান, ‘‘আমাকে চার লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে দুই নামে ৩৭ হাজার টাকা নিয়েছে মাঠকর্মী। আমার মতো প্রায় ১০০ জন মানুষের কাছ থেকে তারা ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আদায় করেছে। সব মিলিয়ে আত্মসাৎ করা টাকার পরিমাণ ১৫ লাখ ছাড়িয়ে যাবে।’’ আকস্মিক এই জালিয়াতিতে সর্বস্ব হারিয়ে প্রশাসনের কাছে টাকা উদ্ধার ও প্রতারকদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

​ভবনের মালিক জালাল চৌকিদার বলেন, ‘‘এনজিওটির লোকজনের সঙ্গে ওই দিন বিকেলেই আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্র সই হওয়ার কথা ছিল। তারা এভাবে মানুষের টাকা নিয়ে পালাবে তা জানা ছিল না।’’

​বাউফল উপজেলা এনজিও সমন্বয়কারী ও আরডিএস-এর পরিচালক আব্দুল খালেক জানান, ‘সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা’ নামে কোনো এনজিওর বাউফলে কার্যক্রমের তথ্য তাদের জানা নেই। এমনকি উপজেলা জিও-এনজিওর কোনো সমন্বয় সভাতেও তাদের প্রতিনিধির উপস্থিতি ছিল না।

​বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালীতে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

পটুয়াখালীতে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

August 7, 2026
এসএসসিতে জিপিএ-৫ পেয়েও অর্থাভাবে অনিশ্চিত ফারজানার পড়াশোনা

এসএসসিতে জিপিএ-৫ পেয়েও অর্থাভাবে অনিশ্চিত ফারজানার পড়াশোনা

August 25, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist