Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লরি, রাতভর অভিযানে দুই জন জীবিত উদ্ধার

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 22, 2026
পটুয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লরি, রাতভর অভিযানে দুই জন জীবিত উদ্ধার
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীতে গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি রাস্তার পাশের খাদে পড়ে দুর্ঘটনাকবলিত হয়েছে। এতে লরির ভেতরে আটকা পড়েন দুই ব্যক্তি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল রাতভর অভিযান চালিয়ে তাদের দুজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

​শনিবার (২২ আগস্ট) রাত ১টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত লরিটির নম্বর চট্ট মেট্রো-৬-৮১-৪৫৮১।

​উদ্ধার করা ব্যক্তিরা হলেন—মাগুরার মোহাম্মদপুর উপজেলার খলিশাখা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আব্দুল হালিম এবং চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ইসমাইল হোসেনের ছেলে আবুল হোসেন।

​ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মধ্যরাতে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে গেলে ভেতরে থাকা দুজন আটকা পড়েন। খবর পেয়ে পটুয়াখালী ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। খাদে পড়ে যাওয়ায় লরির ভেতর থেকে তাদের বের করে আনতে বেশ বেগ পেতে হয়। পরে উদ্ধারকর্মীরা প্রয়োজনীয় ভারী সরঞ্জাম ব্যবহার করে দীর্ঘ প্রচেষ্টায় দুজনকে জীবিত অবস্থায় বের করে আনেন।

​উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন পটুয়াখালী ফায়ার স্টেশনের লিডার সুবোধ চন্দ্র মণ্ডল।

​উদ্ধারের পরপরই আহত দুজনকে চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হলেও লরিটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বদরপুর ইউপির বাজেট পর্যালোচনা

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বদরপুর ইউপির বাজেট পর্যালোচনা

August 24, 2026
নিন্মচাপের প্রভাবে সংকেত বাড়লে এসওডি অনুযায়ী ব্যবস্থা

নিন্মচাপের প্রভাবে সংকেত বাড়লে এসওডি অনুযায়ী ব্যবস্থা

October 23, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist