কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’, ‘৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’ এবং ‘নুতন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’ সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের ‘পায়রা’ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ক্রীড়া অফিসার মনিরুজ্জামান মুন্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আকরাম হোসেন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফখরুল ইসলাম, জেলা ক্রীড়া সংগঠক সাইফুল আরা বায়জিদ, বাংলাদেশ নারী হকি দলের সাবেক খেলোয়াড় পারভিন আক্তার, খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নাসির উদ্দিন, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রহিম, মহিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানিকান্ত, হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজালাল মুন্সী এবং ধানখালী ডিগ্রি কলেজের প্রভাষক তারেক আমান সুমন।
এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
সভায় প্রতিযোগিতাসমূহ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার জন্য মাঠ প্রস্তুতকরণ, খেলোয়াড় বাছাই এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।







