Monday, September 21, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বাউফলে ছিন্ন বিদ্যুৎ তারে কৃষকের মৃত্যু, তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 25, 2026
বাউফলে ছিন্ন বিদ্যুৎ তারে কৃষকের মৃত্যু, তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ
Share on FacebookShare on Twitter

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে কৃষক ইউসুফ রাঢ়ীর (৫০) মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান এবং পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নোটিশ দেন।

এর আগে গত ১৭ আগস্ট দুপুরে উপজেলার কেশবপুর ইউনিয়নের কমলপুর এলাকায় ঘাস কাটতে গিয়ে রাস্তার পাশে পড়ে থাকা ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান ইউসুফ রাঢ়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগের দিন একটি ভেকুর আঘাতে বিদ্যুতের তারটি ছিঁড়ে মাটিতে পড়ে যায়। বিষয়টি স্থানীয়রা পল্লী বিদ্যুৎ অফিসে জানালে সংশ্লিষ্ট কর্মীরা ঘটনাস্থলে গেলেও অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না করেই তারা সেখান থেকে চলে যান।

নোটিশে অভিযোগ করা হয়, তার মেরামতের বিষয়ে স্থানীয়দের কাছ থেকে অর্থ দাবি করা হয়েছিল। তবে সে অর্থ না পাওয়ায় তারটি মেরামত না করে এবং দুর্ঘটনা এড়াতে ব্যারিকেড বা সতর্কতামূলক চিহ্ন না দিয়েই কর্মীরা স্থান ত্যাগ করেন। পরদিন ওই ছিন্ন তারে জড়িয়ে ইউসুফ রাঢ়ীর মৃত্যু ঘটে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন নোটিশে বলেন, ‘‘বিদ্যুৎ আইন, ২০১৮সহ প্রচলিত আইন অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনায় জননিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। দায়িত্ব পালনে অবহেলার কারণে একজন মানুষের প্রাণহানি ঘটলে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’’

আইনি নোটিশে চারটি দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে—ঘটনার বিষয়ে দ্রুত নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন, তদন্তে দায়ী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ, নিহত ইউসুফ রাঢ়ীর পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়া এবং কমলপুরসহ আশপাশের এলাকায় ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন দ্রুত মেরামত করে জননিরাপত্তা নিশ্চিত করা।

নোটিশে আরও উল্লেখ করা হয়, ইউসুফ রাঢ়ী ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে ২ স্ত্রী ও এক ছেলে এবং তিন মেয়ের পরিবারটি আর্থিকভাবে চরম সংকটে পড়েছে। তাই নিহতের পরিবারকে ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

র‍্যাগিং-নির্যাতনে জড়িত ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল পবিপ্রবি প্রশাসন

র‍্যাগিং-নির্যাতনে জড়িত ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল পবিপ্রবি প্রশাসন

August 24, 2026
কলাপাড়ায় বিশ্ব নদী দিবস পালন

কলাপাড়ায় বিশ্ব নদী দিবস পালন

September 24, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

September 12, 2026
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist