Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

দুমকিতে ত্যাগীদের বাদ দিয়ে যুবদলের কমিটি গঠনের অভিযোগ, প্রতিবাদে ঝাড়ু মিছিল

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 26, 2026
দুমকিতে ত্যাগীদের বাদ দিয়ে যুবদলের কমিটি গঠনের অভিযোগ, প্রতিবাদে ঝাড়ু মিছিল
Share on FacebookShare on Twitter

দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলায় ত্যাগী নেতাদের বঞ্চিত করে সদ্য ঘোষিত যুবদলের নতুন আংশিক কমিটি করা হয়েছে দাবি করে এবং কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টায় নতুন বাজার মামুন চত্বরের সামনে থেকে ঝাড়ু হাতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

​উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক মো. জসিম উদ্দিন শম্ভুর পরিচালনায় সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে বিতর্কিত এই কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করে নতুন কমিটি গঠনের জোর দাবি জানান।

​এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন পটুয়াখালীর দুমকি উপজেলার ৬ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করেন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

​ঘোষিত কমিটিতে যাঁদের স্থান দেওয়া হয়েছে তাঁরা হলেন- ​সভাপতি জাকির আলম মিলন, ​সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান লাল মিয়া, ​সহ-সভাপতি মো. সাইদুর রহমান খান, ​সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম রুবেল, ​সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম সোহেল, ​সাংগঠনিক সম্পাদক মো. কামাল তালুকদার।

​বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে উপজেলা যুবদলের পূর্ণাঙ্গ ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে কমিটিতে ত্যাগী ও বঞ্চিত নেতাদের বাদ দেওয়ার অভিযোগ এনে স্থানীয় নেতাকর্মীদের একটি অংশ এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ

গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ

July 29, 2026
পটুয়াখালীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

পটুয়াখালীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

October 6, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist