Wednesday, September 2, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

মির্জাগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ইঞ্জিনিয়ার মাহীন হাদী

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 26, 2026
মির্জাগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ইঞ্জিনিয়ার মাহীন হাদী
Share on FacebookShare on Twitter

মির্জাগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মির্জাগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটিতে ইঞ্জিনিয়ার মাহীন হাদীকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ায় তিনি দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সিনিয়র নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

​নতুন দায়িত্ব পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার মাহীন হাদী বলেন, ‘‘দল আমাকে যে দায়িত্ব ও আস্থা দিয়েছে, এটি আমার জন্য অত্যন্ত সম্মানের। এই দায়িত্বকে আমি কোনো পদ-পদবি হিসেবে নয়, বরং দলের জন্য কাজ করার একটি সুযোগ হিসেবে দেখছি। মির্জাগঞ্জ উপজেলা যুবদলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।’’

​তিনি আরও বলেন, আগামী দিনে উপজেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে দলের জন্য দীর্ঘদিন ধরে ত্যাগ, শ্রম ও অবদান রাখা পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথভাবে মূল্যায়ন করা হবে—এটাই আমার প্রত্যাশা। একইসঙ্গে দলের সাংগঠনিক বিষয়ে সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শ ও সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দলের ভেতর ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

​ব্যক্তিগত মতের ঊর্ধ্বে দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়ে এই যুবদল নেতা বলেন, ‘‘দলের যেকোনো সাংগঠনিক সিদ্ধান্তে সিনিয়র নেতৃবৃন্দের অভিজ্ঞতা ও পরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। ব্যক্তিগত মতের ঊর্ধ্বে উঠে দলের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী ও সুসংগঠিত যুবদল গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।’’

​নতুন দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনে তিনি মির্জাগঞ্জ উপজেলা যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালীতে মাঠে ছিলো না বিএনপি, কঠোর অবস্থানে পুলিশ

পটুয়াখালীতে মাঠে ছিলো না বিএনপি, কঠোর অবস্থানে পুলিশ

November 2, 2023
পটুয়াখালীতে বিশ্ব বসতি দিবস পালিত

পটুয়াখালীতে বিশ্ব বসতি দিবস পালিত

October 2, 2023

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist