Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বাউফলে বেশি দামে সার বিক্রি করায় তিন ডিলারকে জরিমানা

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 28, 2026
বাউফলে বেশি দামে সার বিক্রি করায় তিন ডিলারকে জরিমানা
Share on FacebookShare on Twitter

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার বগা বন্দর বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করার অপরাধে ৩ সার ডিলারকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি দপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসাধু ব্যবসায়ীরা বেশি দামে সার বিক্রি করছেন—কৃষকদের এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে এক অভিনব ‘ফাঁদ মামলা’ পরিচালনা করা হয়। উপজেলা কৃষি অফিসার ছদ্মবেশে সাধারণ কৃষক পাঠিয়ে উক্ত বাজার থেকে সার ক্রয় করান। এতে দেখা যায়, একজন বিসিআইসি মূল ডিলার ও দুজন খুচরা ডিলার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করছেন।

অভিযোগের সত্যতা পাওয়ার পর তাৎক্ষণিকভাবে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স আঁখি এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, মেসার্স হারুন স্টোরকে ২ হাজার টাকা এবং খুচরা বিক্রেতা কবির হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা কৃষি অফিসার মো. মিলন এবং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জামাল হোসেন উপস্থিত ছিলেন।

অভিযান শেষে উপজেলা কৃষি অফিসার মো. মিলন জানান, ‘‘কৃষকরা যাতে ন্যায্য মূল্যে সার পান, তা নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। সারের বাজারে যেকোনো অনিয়ম রুখতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ কঠোর অবস্থানে রয়েছে।’’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

দশমিনায় রাতের আঁধারে বন বিভাগের গাছ কাটার সময় চারজন গ্রেপ্তার

দশমিনায় রাতের আঁধারে বন বিভাগের গাছ কাটার সময় চারজন গ্রেপ্তার

August 2, 2026
দশমিনা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সম্পাদকের মা’য়ের মৃত্যু

দশমিনা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সম্পাদকের মা’য়ের মৃত্যু

November 22, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist