Friday, September 4, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

কলাপাড়ার নীলঞ্জের কৃষকদের একমাত্র সম্বল ভাসমান সেতু

জিম্মি কোটি টাকার কৃষি অর্থনীতি

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 29, 2026
কলাপাড়ার নীলঞ্জের কৃষকদের একমাত্র সম্বল ভাসমান সেতু
Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় পাখিমারা খালের ওপর একটি স্থায়ী সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা, নেয়ামতপুর ও এলেমপুর গ্রামের পাঁচ শতাধিক সবজি চাষি। দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে কাদা, নৌকা ও নিজেদের তৈরি ভাসমান ড্রাম সেতু পার হয়ে পাখিমারার পাইকারি বাজারে কৃষিপণ্য পৌঁছে দিতে হচ্ছে তাদের।

​স্থানীয়দের মতে, এই তিন গ্রাম থেকে প্রতি বছর প্রায় ২০ থেকে ২৫ কোটি টাকার সবজি ও কৃষিপণ্য উৎপাদিত হয়, যা কলাপাড়া উপজেলার মোট সবজির চাহিদার প্রায় ৭০ শতাংশ মেটায়। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব পণ্য বাস, ট্রাক ও পিকআপযোগে সরবরাহ করা হয় দেশের বিভিন্ন প্রান্তে। তবে যোগাযোগের সঠিক ব্যবস্থা না থাকায় বিশেষ করে বর্ষা মৌসুমে কৃষকদের ভোগান্তি চরমে পৌঁছায়।

​কৃষকদের কষ্টের কথা তুলে ধরে কুমিরমারার প্রবীণ চাষি সুলতান গাজী বলেন, “৪০-৪৫ বছর ধরে সবজি চাষ করছি। সাড়ে পাঁচশ কৃষক কোটি কোটি টাকার সবজি ফলিয়েও যোগাযোগব্যবস্থার কারণে বাজারজাত করতে গিয়ে নাজেহাল হচ্ছেন। এত বছরেও এখানে একটি পাকা ব্রিজ হলো না।”

স্থানীয় কৃষক আব্দুল আজিজ হাওলাদার জানান, ৩০০ ফুট প্রশস্ত এই খাল পার হতে বর্তমানে কৃষকরা নিজদের অর্থায়নে ও এনজিওর সহায়তায় তৈরি ড্রামের ওপর কাঠের পাটাতনের একটি ভাসমান সেতু ব্যবহার করছেন। বারবার এটি মেরামত করা হলেও স্থায়ী সমাধান মেলেনি।

​অভিযোগ রয়েছে, ২০১৬ সালে চাকামিয়া এলাকার ভেঙে পড়া একটি আয়রন ব্রিজের মালামাল এনে পাখিমারা খালে একটি সেতু করা হলেও নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে দুই বছরের মধ্যেই তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। নির্বাচনের সময় বারবার স্থায়ী সেতুর প্রতিশ্রুতি মিললেও তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

যোগাযোগ সংকট নিরসনে নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদ হাসান জানান, সবজি চাষিদের সুবিধার কথা ভেবে এখানে গার্ডার ব্রিজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

​এ বিষয়ে কলাপাড়া এলজিইডি উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, “কুমিরমারা ও আশপাশের কৃষিপণ্য পরিবহন সহজ করতে পাখিমারা খালের ওপর ৪৯০ মিটার দীর্ঘ গার্ডার ব্রিজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে ব্রিজের ডিজাইন সম্পন্ন হওয়ার পথে এবং নেভিগেশন ছাড়পত্রও নেওয়া হয়েছে। একনেকের (ECNEC) অনুমোদন পেলেই দ্রুততম সময়ে কাজ শুরু হবে।”

​দীর্ঘ তিন দশকের দুর্ভোগের অবসান ঘটিয়ে দ্রুত প্রকল্পটির অনুমোদন ও বাস্তবায়ন চান স্থানীয় কৃষকরা। এটি বাস্তবায়িত হলে এলাকার কৃষি অর্থনীতিতে এক নতুন গতি সঞ্চারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

জেলা পরিষদের চেয়ারম্যানের প্রতীকী দায়িত্বে কিশোরী অনি

জেলা পরিষদের চেয়ারম্যানের প্রতীকী দায়িত্বে কিশোরী অনি

October 30, 2023
চারশ বোতল ফেনসিডিল ও নগদ টাকাসহ আটক-০২

চারশ বোতল ফেনসিডিল ও নগদ টাকাসহ আটক-০২

September 24, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist