Wednesday, September 2, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে বাউফলে ড. মাসুদ এমপির সংবর্ধনা

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 29, 2026
বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে বাউফলে ড. মাসুদ এমপির সংবর্ধনা
Share on FacebookShare on Twitter

বাউফল প্রতিনিধি : আন্তর্জাতিক পর্যায়ে কোরআন হিফজ ও তেলাওয়াত প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করায় বাউফলের কৃতী সন্তান বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা দিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও নগদ ৫০ হাজার টাকা উপহার দেয়া হয়।

শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় বাউফল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “হাফেজ জাকারিয়া আন্তর্জাতিক অঙ্গনে কোরআন তেলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করে শুধু তার পরিবার বা বাউফল নয়, পুরো বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। তার এ অর্জন বাউফলের মানুষের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়।”

তিনি আরও বলেন, বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের মধ্যে বাউফলের সন্তান হাফেজ জাকারিয়ার এ সাফল্য প্রমাণ করে, সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে বাংলাদেশের মেধাবী সন্তানরা বিশ্বমঞ্চে দেশের সুনাম বয়ে আনতে পারে। তার এ অর্জন আগামী প্রজন্মের শিক্ষার্থী ও হাফেজদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

ড. মাসুদ বলেন, কোরআনের আলোয় আলোকিত প্রজন্ম গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করার মাধ্যমে তাদের সামনে এগিয়ে যাওয়ার পথ আরও সুগম করতে হবে।

অনুষ্ঠানে হাফেজ জাকারিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ ৫০ হাজার টাকা উপহার তুলে দেন প্রধান অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফলের সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ এবং বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা হাফেজ জাকারিয়ার আন্তর্জাতিক সাফল্যের ভূয়সী প্রশংসা করে বলেন, তার এ অর্জন শুধু বাউফল নয়, পুরো পটুয়াখালী তথা বাংলাদেশের জন্য গৌরবের। তারা হাফেজ জাকারিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কুয়াকাটায় এমপি মুহিবের সরকারের সাফল্য ও উন্নয়ন বিষয়ক লিফলেট বিতরণ

কুয়াকাটায় এমপি মুহিবের সরকারের সাফল্য ও উন্নয়ন বিষয়ক লিফলেট বিতরণ

September 22, 2023
তিন জেলা থেকে ডাকাত সরদারসহ আটক-৭

তিন জেলা থেকে ডাকাত সরদারসহ আটক-৭

November 8, 2023

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist