Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

গলাচিপায় সবার সহানুভূতি ও সহযোগিতায় বাঁচার আকুতি নুরু মোহাম্মদের

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 30, 2026
গলাচিপায় সবার সহানুভূতি ও সহযোগিতায় বাঁচার আকুতি নুরু মোহাম্মদের
Share on FacebookShare on Twitter

গলাচিপা প্রতিনিধি : দয়া করে আমাকে বাঁচান। বিনা চিকিৎসায় বিদায় নিতে চাই না। ঋণ করে কিডনির এই ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে আমি এখন সর্বস্বান্ত। প্রতি মাসে চিকিৎসা ও ওষুধ বাবদ প্রায় লাখ টাকার প্রয়োজন হয়। আমার পক্ষে এ অর্থ যোগাড় করা সম্ভব হচ্ছে না।’

কিডনি রোগে আক্রান্ত নুর মোহাম্মদ দুরারোগ্য কিডনি রোগে আক্রান্ত হয়ে দু’টি কিডনিই প্রায় বিকল হয়েছে। তবুও সবার সহানুভূতি ও সহযোগিতায় বাঁচার আকুতি জানিয়েছেন।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর বাংলা গ্রামের আব্দুর রাজ্জাক শিকদারের ছেলে নুর মোহাম্মদ শিকদার । হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া ছিল তার ভুল ।

বর্তমানে দুরারোগ্য কিডনি রোগে আক্রান্ত হয়ে তার জীবন সঙ্কটাপন্ন। ঢাকার সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালের চিকিৎসকের তথ্য অনুযায়ী, তার দু’টো কিডনিই প্রায় বিকল। তাকে মাসে কয়েকবার কিডনি ডায়ালাইসিস করতে হয়। এতে মোটা অংকের অর্থ ব্যয় করতে হচ্ছে।

রোগাক্রান্ত নুর মোহাম্মদ শিকদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘দয়া করে আমাকে বাঁচান। বিনা চিকিৎসায় বিদায় নিতে চাই না। ঋণ করে কিডনির এই ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে আমি এখন সর্বস্বান্ত। যতদিন বেঁচে থাকব, ততদিন ডায়ালাইসিস করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রতি মাসে চিকিৎসা ও ওষুধ বাবদ প্রায় লাখ টাকার প্রয়োজন হয়। আমার পক্ষে এ অর্থ যোগাড় করা সম্ভব হচ্ছে না।

সুচিকিৎসার জন্য আরো কয়েক লাখ টাকার প্রয়োজন।’তিনি আরো বলেন, ‘চিকিৎসা ব্যয়ে আর্থিক সহায়তা পাওয়ার জন্য সমাজের সকল হৃদয়বান, দানশীল, বিত্তশালী ও সেবাধর্মী প্রতিষ্ঠানের কাছে সাহায্যের আবেদন করছি। আপনাদের সামান্য দান বা সাহায্য হয়ত আবার স্বাভাবিক জীবন নিয়ে বাঁচার পথকে সুগম করবে।’ সাহায্য পাঠানো বা যোগাযোগ—(০১৭০০৮৬৩০৩৮)।

এ বিষয়ে নূর মোহাম্মদ শিকদারের স্ত্রী কুসুম বেগম জানান, আমার স্বামী একজন কৃষক কিডনি নষ্ট হওয়ার কারণে আমরা পথে বসে গেছি। আপনাদের মাধ্যমে যদি সহযোগিতা পাই। তার জীবনটা ধন্য মনে করব।

নূর মোহাম্মদ শিকদারের ছেলে খলিল শিকদার বলেন, আমার বাবা শুভ অফিসে আর্থিকের জন্য আবেদন করেছেন। সরকার যদি আমাদের সহযোগিতা করে তাহলে বাবাকে আবার ভালো ডাক্তার দেখাতে পারব।

নূর মোহাম্মদ শিকদারের মেয়ে বলেন, আমার বাবার দুটি কিডনি নষ্ট আপনাদের কাছে সহযোগিতা চাই আপনার আমার বাবাকে একটু বাঁচান।

ইউপি সদস্য মোঃ হাসান মিয়া বলেন, নূর মোহাম্মদ সিকদার আসলেই গরিব মানুষ। দুটি কিডনি নষ্ট হওয়ায় পথে বসে গেছে।

ইউপি চেয়ারম্যান বাবুল মুন্সী বলেন, সরকারিভাবে সমাজসেবায় আবেদন করেছে আসলে গরিব মানুষ সরকার যাতে আবেদনটি বিবেচনায় নিয়ে দেখে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

সাগর ও নদীতে ২২ দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু

সাগর ও নদীতে ২২ দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু

October 11, 2023
শপথ নিলেন সংসদ সদস্য আফজাল হোসেন

শপথ নিলেন সংসদ সদস্য আফজাল হোসেন

November 13, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist