Thursday, September 3, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পবিপ্রবির প্রথম উপাচার্য ড. আব্দুল হান্নান ভূঁইয়ার স্মরণে আলোচনা সভা

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 30, 2026
পবিপ্রবির প্রথম উপাচার্য ড. আব্দুল হান্নান ভূঁইয়ার স্মরণে আলোচনা সভা
Share on FacebookShare on Twitter

দুমকি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রথম উপাচার্য অধ্যাপক ড. এ কে এম আব্দুল হান্নান ভূঁইয়ার স্মরণে এক ভাবগম্ভীর পরিবেশ ও শ্রদ্ধায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মরহুমের কর্মময় জীবন ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন অবদানের কথা স্মরণ করে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, মরহুম অধ্যাপক ড. এ কে এম আব্দুল হান্নান ভূঁইয়ার গুণাবলি হৃদয়ে ধারণ করে আমাদের সবাইকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

​রোববার (৩০ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে এবং ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।

​স্মরণ সভায় পবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রয়াত প্রথম উপাচার্যের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। তাঁর কর্মজীবন, বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শিক্ষা পরিবেশ তৈরিতে তাঁর বলিষ্ঠ ভূমিকার কথা তুলে ধরে স্মৃতিচারণ করেন অধ্যাপক ড. মোঃ মাহবুব রব্বানী, অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমান, অধ্যাপক আবুল বাশার খান, অধ্যাপক ড. বদিউজ্জামান, পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার, উপপরিচালক মাহফুজুর রহমান এবং শিক্ষার্থী ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনিসহ আরও অনেকে।

​আলোচনা সভা শেষে বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর দেখানো সৎ ও দায়িত্বশীল পথ অনুসরণ করে বিশ্ববিদ্যালয়কে একটি শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

বাউফলে ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

বাউফলে ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

August 23, 2026
নানামূখী হয়রানীর প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

নানামূখী হয়রানীর প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

January 26, 2024

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist