Thursday, September 3, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালীতে ‘শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’র উদ্বোধন

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 31, 2026
পটুয়াখালীতে ‘শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’র উদ্বোধন
Share on FacebookShare on Twitter

নজরুল বর্ষ উপলক্ষে দেশের সকল শিক্ষার্থীর জন্য আয়োজিত ‘শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’র শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং পটুয়াখালী জেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। তরুণ প্রজন্মের মাঝে বিদ্রোহী কবির আদর্শ ছড়িয়ে দিয়ে তাদের নজরুল মননে উদ্বুদ্ধ করাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কিশোর রায়, জেলা বিএনপির নেতা মোস্তাক আহমেদ পিনু, জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান, জেলা শিক্ষা অফিসার মুহা: মুজিবুর রহমান, জেলা জাসাসের সেক্রেটারি কাইয়ুম উদ্দিন জুয়েল এবং কবি আনোয়ার হোসেন বাদল।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম শিক্ষার্থীদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন উদ্যোগের মাধ্যমে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নজরুল চর্চা আরও বেগবান হবে।

উদ্বোধনী পর্বে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং জেলার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পবিপ্রবির চলমান উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করলেন উপাচার্যসহ শীর্ষ কর্তাব্যক্তিরা

পবিপ্রবির চলমান উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করলেন উপাচার্যসহ শীর্ষ কর্তাব্যক্তিরা

August 10, 2026
দুমকিতে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক

দুমকিতে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক

August 8, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist