Wednesday, September 2, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

গলাচিপায় রাজনৈতিক সংঘাতের ঘটনায় শান্তির আহ্বান ইসলামী আন্দোলনের

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 2, 2026
গলাচিপায় রাজনৈতিক সংঘাতের ঘটনায় শান্তির আহ্বান ইসলামী আন্দোলনের
Share on FacebookShare on Twitter

 

গলাচিপা প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুই পক্ষের সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবদমান রাজনৈতিক গ্রুপগুলোকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, গলাচিপা পৌর শাখার সভাপতি মোঃ নাজমুল হুদা রিপন।

তিনি বলেন, “বিবদমান গ্রুপগুলোকে শান্ত হওয়ার আহ্বান জানাই। নোংরা রাজনীতিকে ঘৃণা জানাই। জনগণ শান্তি চায়, ব্যবসায়ীদের ওপর হামলা কিংবা সংঘাত চায় না।”

গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে গলাচিপা পৌর এলাকার বিভিন্ন স্থানে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে কালীবাড়ি রোডের ঐতিহ্যবাহী হাবিব রেস্টুরেন্টে ভাঙচুরের ঘটনা ঘটে।হাবিব রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মোঃ নাজমুল হুদা রিপন।

তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সেই বিরোধের প্রভাব সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ওপর পড়া কোনোভাবেই কাম্য নয়।

তিনি আরও বলেন, “সাধারণ জনগণ ও ব্যবসায়ীরা শান্তি চায়। সংঘাত, লুটপাট, অফিস-আদালত, ঘরবাড়ি ও দোকানপাটে ভাঙচুর কিংবা কোনো ধরনের সহিংসতা মানুষ চায় না। ক্ষমতা দিয়ে সম্প্রীতির চর্চা করা উচিত, সন্ত্রাস কাম্য নয়।”

রাজনৈতিক শিষ্টাচার ও সহনশীলতার ওপর গুরুত্ব দিয়ে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কোনো কর্মকাণ্ড যদি সাধারণ মানুষের জানমালের জন্য ক্ষতিকর হয়, তাহলে বাংলাদেশ ইসলামী আন্দোলন বসে থাকবে না। জনগণের জানমাল রক্ষায় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো হবে এবং প্রয়োজন হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”

তিনি বলেন, অতীতের রাজনৈতিক ঘটনাপ্রবাহ থেকে শিক্ষা নেওয়া উচিত। ক্ষমতা কারও চিরস্থায়ী নয়। তাই রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের প্রতিহিংসা ও সংঘাতের পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির রাজনীতি চর্চা করা প্রয়োজন।

গলাচিপার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কলাপাড়ায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু

কলাপাড়ায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু

July 16, 2026
মির্জাগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মির্জাগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

July 6, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist