Wednesday, October 21, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

সন্তান হারানোর একদিন পরই চিরবিদায় নিলেন মা, পরিবারে শোকের মাতম

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 6, 2026
সন্তান হারানোর একদিন পরই চিরবিদায় নিলেন মা, পরিবারে শোকের মাতম
Share on FacebookShare on Twitter

পটুয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গার্লস স্কুল রোড এলাকায় শোকের মাতম থামছেই না। একমাত্র ছেলের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই চিরতরে না ফেরার দেশে চলে গেলেন মা আলম আরা খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি গার্লস স্কুল রোডের বাসিন্দা মরহুম চিকিৎসক মোয়াজ্জেম হোসেন খানের চতুর্থ মেয়ে এবং এডভোকেট মরহুম আশরাফ আলী খানের স্ত্রী।

​পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ভোররাতে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হঠাৎ মারা যান আলম আরা খানের ছেলে মুশফিকুর রহমান খান মামুন। সন্তান হারানোর তীব্র শোক ও কষ্টে একদিনের মাথায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন মা আলম আরা খান। তাৎক্ষণিকভাবে তাঁকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।

​মাত্র একদিনের ব্যবধানে মা ও ছেলের এমন মর্মান্তিক প্রয়াণে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁদের এই আকস্মিক মৃত্যুতে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

জাতীয় নির্বাচন; জাতীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়-রুহুল আমিন

জাতীয় নির্বাচন; জাতীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়-রুহুল আমিন

December 28, 2023
নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়ায় ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়ায় ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদণ্ড

October 11, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist