Monday, October 19, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পবিপ্রবিতে ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও বিজনেস উৎসব অনুষ্ঠিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 6, 2026
পবিপ্রবিতে ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও বিজনেস উৎসব অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জমকালো আয়োজনের মধ্য দিয়ে পিএসটিইউ ফিন্যান্স ক্লাবের উদ্বোধন, নবীনবরণ এবং ‘বিজনেস উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

​রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ক্লাসরুমে ফিন্যান্স ক্লাবের উদ্যোগের উদ্বোধন ও নবীনবরণ পর্ব অনুষ্ঠিত হয়। ফিন্যান্স ক্লাবের চেয়ারম্যান ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. হাছান উদ্দীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান।

​প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘‘বর্তমান যুগ তথ্যপ্রযুক্তি ও অর্থনৈতিক দক্ষতার যুগ। শুধু পাঠ্যবইয়ের তাত্ত্বিক জ্ঞান দিয়ে আধুনিক বিশ্বমঞ্চে টিকে থাকা সম্ভব নয়। ফিন্যান্স প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিগত জীবনের মূল চালিকাশক্তি। শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি নেতৃত্ব, টিমওয়ার্ক ও সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে হবে, যা ভবিষ্যতের চাকুরির বাজারে তাদের এগিয়ে রাখবে।’’

​অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ​অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার ​অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন ​অধ্যাপক ড. বদিউজ্জামান।

​একই দিন বিকেল সাড়ে ৩টায় টিএসসি কনফারেন্স কক্ষে বিজনেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘বিজনেস উৎসব-২০২৬’। বিজনেস ক্লাবের সভাপতি অধ্যাপক ড. আফজাল হোসেনের সভাপতিত্বে এবং শিক্ষার্থী অরিয়া আফরোজ ও তালহা রশিদ আদরের যৌথ সঞ্চালনায় এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান।

​উৎসবের প্রথমার্ধে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের হাতে ‘ব্রিলিয়ান্স বিকন অ্যাওয়ার্ড’ ও ‘ডিন মেরিটস অ্যাওয়ার্ড’ তুলে দেন অতিথিরা।

​উক্ত আয়োজনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন সরকার এবং পবিপ্রবি রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন সহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কুয়াকাটায় ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি দুলাল ও সহযোগী গ্রেপ্তার

কুয়াকাটায় ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি দুলাল ও সহযোগী গ্রেপ্তার

September 10, 2026
পটুয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লরি, রাতভর অভিযানে দুই জন জীবিত উদ্ধার

পটুয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লরি, রাতভর অভিযানে দুই জন জীবিত উদ্ধার

August 22, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist