Sunday, September 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালীতে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ইটভাটা মালিকদের সাথে মতবিনিময়

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 7, 2026
পটুয়াখালীতে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ইটভাটা মালিকদের সাথে মতবিনিময়

filter: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; captureOrientation: 0; hdrForward: 0; shaking: 0.000000; highlight: 0; motionR: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask: 8; brp_del_th: 0.0001,0.0000; brp_del_sen: 0.1000,0.1000; delta:1; bokeh:1; ispap:1; papproctime: 2026:09:07 11:01:22; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 3145728;cct_value: 0;AI_Scene: (13, 0);aec_lux: 271.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 32;zeissColor: bright;

Share on FacebookShare on Twitter

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশবান্ধব ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পটুয়াখালী জেলার ইটভাটা মালিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় জেলা প্রশাসনের সহযোগিতায় এবং পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালীর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

​পটুয়াখালীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় পরিবেশ দূষণ রোধে ইটভাটাগুলোর সঠিক নিয়ম-নীতি অনুসরণ, আধুনিক ও উন্নত প্রযুক্তির ব্যবহার এবং অবৈধ ইটভাটা বন্ধের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ইটভাটা মালিকদের উদ্দেশ্যে বলেন, ‘‘পরিবেশ রক্ষা করা আমাদের সকলের নাগরিক দায়িত্ব। পরিবেশ আইন কঠোরভাবে মেনে চলে আধুনিক ও পরিবেশবান্ধব উপায়ে ইট প্রস্তুত করতে হবে। পরিবেশের ক্ষতি করে কোনো ইটভাটা পরিচালনা করতে দেওয়া হবে না। সকল নিয়মনীতি মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে, তবে আইনের ব্যত্যয় ঘটলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মহসিন উদ্দিন, পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক লোভানা জামিল, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, পটুয়াখালী জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটন প্রমুখ।

এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি এবং পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকার ইটভাটা মালিকরা উপস্থিত ছিলেন।

সভায় ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ পরিবেশবান্ধব উপায়ে ইট তৈরিতে সরকারি নির্দেশনাসমূহ মেনে চলার আশ্বাস প্রদান করেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালীতে ছাত্রদলের উদ্যোগে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির স্মরণ সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে ছাত্রদলের উদ্যোগে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির স্মরণ সভা অনুষ্ঠিত

July 16, 2026
বরিশালে বিদ্যানন্দ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি বিতরণ

বরিশালে বিদ্যানন্দ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি বিতরণ

October 2, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

September 12, 2026
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist