Monday, October 12, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 7, 2026
পটুয়াখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
Share on FacebookShare on Twitter

পটুয়াখালী সদর উপজেলায় জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ মাঠে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু মুসা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার ও ট্রফি বিতরণ করেন।

​উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আকরাম হোসেন খানের স্বাগত বক্তব্যে এবং একাডেমি সুপারভাইজার মোঃ মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাফসীরুল হক মুন ও ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক সাইদুর রহমান সাইদ। এছাড়াও উপজেলার বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

কাবাডি বালক প্রতিযোগতায় আব্দুল হাই বিদ্যানিকেতন এবং কাবাডি বালিকা গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। হ্যান্ডবল বালক পটুয়াখালী কালেক্টর স্কুল এন্ড কলেজ এংবং হ্যান্ড বালিকা শেরে বাংরা বালিকা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। এছাড়া দাবা বালক বড় কালেক্টর স্কুল এন্ড কলেজের ১০ শ্রেনির ছাত্র সৈয়দ ইফতেখার আহম্মেদ জুনায়েদ এবং বালিকা বড় পটুয়াখালী শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনির ছাত্রী আবিদা বিনতে আব্বাস। এছাড়া দাবা বালক মধ্যম কালেক্টর স্কুল এন্ড কলেজের ০৭ শ্রেনির ছাত্র মোঃ তানভীর আহমেদ মুসা এবং বালিকা মধ্যম শারিকখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনির ছাত্রী জান্নাতুল ফেরদৌস রাইশা চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া সাতাঁর বালক বালিকা ২টি গ্রুফে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে পুরস্কার দেয়া হয়।

জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি,পটুয়াখালী সদর উপজেলা ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিয়োগিতা ২০২৬ এর খেলাধূলা পরিচালনা করেন সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষা শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আকরাম হোসেন খান জানান, উপজেলা পর্যায়ে বিজয়ী এসব ক্রীড়াবিদরা আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

বাউফলে ২৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী অন্তর দাস গ্রেপ্তার

বাউফলে ২৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী অন্তর দাস গ্রেপ্তার

October 3, 2026
গলাচিপা প্রেসক্লাবের মানববন্ধন ও সমাবেশ

গলাচিপা প্রেসক্লাবের মানববন্ধন ও সমাবেশ

October 30, 2023

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

September 12, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist