Tuesday, October 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালীতে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের নতুন কমিটি অনুমোদন

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 23, 2026
পটুয়াখালীতে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের নতুন কমিটি অনুমোদন
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, পটুয়াখালী জেলা শাখার আগামী তিন বছরের জন্য ৫৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ও ২ সদস্যের আজীবন উপদেষ্টা কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।

​পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় চলতি বছরের ১৬ মে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে পটুয়াখালী জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব গাজী মোঃ মজিবুর রহমান (সাবেক জেলা নাজির), কার্যকরী সভাপতি-১ মোঃ শহিদুল ইসলাম বিশ্বাস (স্বাস্থ্য পরিদর্শক ইন-চার্জ) এবং সাধারণ সম্পাদক সেলিনা আক্তারের সুপারিশক্রমে প্রস্তুতকৃত তালিকা কেন্দ্রীয় কার্যালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়।

​এরই ভিত্তিতে গত ১২ জুলাই বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ ওয়ারেছ আলী এবং সাধারণ সম্পাদক খায়ের আহমেদ মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন লাভ করে।

​অনুমোদিত কমিটিতে পটুয়াখালী জেলা রেজিস্ট্রি অফিসের প্রশাসনিক কর্মকর্তা সেলিনা আক্তার-কে সভাপতি, পটুয়াখালী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের স্বাস্থ্য পরিদর্শক (ইন-চার্জ) মোঃ শহিদুল ইসলাম বিশ্বাস-কে কার্যকরী সভাপতি-১, পটুয়াখালী পরিবার পরিকল্পনা অফিসের সুপার মোঃ জাকির হোসেন-কে কার্যকরী সভাপতি-২ এবং পটুয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের জারীকারক মোঃ আসাদুজ্জামান (জামাল)-কে সাধারণ সম্পাদক, পটুয়াখালী সদর উপজেলা স্বাস্থ্য অফিসের মোঃ দেলোয়ার হোসেন-কে সাংগঠনিক সম্পাদক-১ ও মোঃ সোহরাব হোসেন-কে সাংগঠনিক সম্পাদক-২ এবং জেলা কোর্টের পেশকার মোঃ সুজন-কে সাংগঠনিক সম্পাদক করে সর্বমোট ৫৫ সদস্য বিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করা হয়।

এছাড়া পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক জেলা নাজির আলহাজ্ব গাজী মোঃ মজিবর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সাবেক স্বাস্থ্য পরিদর্শক (ইন-চার্জ) মোঃ মোখলেছুর রহমান-কে ২ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির আজীবন উপদেষ্টা মনোনীত করা হয়েছে।

​অনুমোদিত এই নতুন নেতৃত্ব আগামী তিন বছর পটুয়াখালী জেলার সরকারি কর্মচারীদের সার্বিক কল্যাণ, স্বার্থরক্ষা ও যৌক্তিক অধিকার আদায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

পটুয়াখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

September 7, 2026
মির্জাগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের বসতঘর গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

মির্জাগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের বসতঘর গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

July 18, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist