Tuesday, October 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

গবেষণা ও উদ্ভাবনে গতি আনতে পবিপ্রবিতে একাধিক সমঝোতা চুক্তি

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 10, 2026
গবেষণা ও উদ্ভাবনে গতি আনতে পবিপ্রবিতে একাধিক সমঝোতা চুক্তি
Share on FacebookShare on Twitter

দুমকি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) উচ্চশিক্ষা, গবেষণা ও শিল্পের সরাসরি সংযোগ ঘটাতে “Bridging Academia and Industry: Fostering Innovation, Collaboration and Mutual Development” শীর্ষক দিনব্যাপী এক বর্ণাঢ্য ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে শীর্ষস্থানীয় একাধিক শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে পবিপ্রবির গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।

​বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সম্মানিত সদস্য প্রফেসর ড. আবদুল্লাহ-আল-মামুন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মামুন অর রশিদ, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. প্রকৌশলী মুহাম্মদ ইকবাল এবং পবিপ্রবির ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান।

​ওয়ার্কশপে বিশ্বমানের গবেষণা, প্রযুক্তির হস্তান্তর, উদ্ভাবন, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং শিল্পসম্পৃক্ততা নিয়ে বিষদ আলোচনা করা হয়। এছাড়া শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণে ‘তারুণ্যের ভাবনা’ শীর্ষক বিশেষ মতবিনিময় সেশন অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল পবিপ্রবি ও দেশের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর। প্রথম ধাপে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, রেফকো ফার্মাসিউটিক্যালস, খান ওয়াহাব শফিক রহমান অ্যান্ড কোম্পানি এবং প্রকৌশলী এম এ হক অ্যান্ড কোম্পানির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শীঘ্রই আরও কয়েকটি নামীদামি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তি সম্পন্ন করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

​দিনব্যাপী এই সমাগমে বায়ার ক্রপ সায়েন্স, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, সেভ দ্য চিলড্রেন, কারিতাস বাংলাদেশ, প্রাণ-আরএফএল গ্রুপ, রেনাটা পিএলসি, লাল তীর সিড, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা, নেসলে বাংলাদেশ, জাগো নারী, কেমিন, রেনেটা এনিম্যাল হেলথ, অমৃত কনজুমার ফুড প্রোডাক্টস, ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ এবং এগ্রিপ্লাসসহ দেশি-বিদেশি বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

​সভাপতির বক্তব্যে পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের অর্জিত জ্ঞান, গবেষণা ও নিত্যনতুন উদ্ভাবনকে শিল্প ও সমাজের বাস্তব চাহিদার সঙ্গে যুক্ত করা সময়ের দাবি। এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা বাস্তবমুখী দক্ষতা অর্জনের প্রত্যক্ষ সুযোগ পাবে। আমরা পবিপ্রবিকে গবেষণা, উদ্ভাবন ও ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করছি।’’

​তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও মানোন্নয়নে এ ধরনের প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একাডেমিয়া ও শিল্পখাতের কার্যকর সমন্বয়ের মাধ্যমে নতুন প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণার বাস্তব প্রয়োগ ত্বরান্বিত হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালীতে দুই দিনব্যাপী জেলা পর্যায় ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

পটুয়াখালীতে দুই দিনব্যাপী জেলা পর্যায় ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

September 13, 2026
ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস

ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস

July 13, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist