দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে আগামী দুই বছরের জন্য ‘দুমকি উপজেলা ফিজিক্যাল টিচার্স অ্যাসোসিয়েশন’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দুমকি এ. কে. মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মোঃ বশিরুল আলম সভাপতি এবং চরবয়ড়া মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মোঃ মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও শরীরচর্চা শিক্ষক মোসাম্মৎ খাদিজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বঙ্গ কৃষি ও কারিগরি ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বেসরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান, সম্পাদক মোঃ আ: জব্বার হাওলাদার, সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, সরকারি জনতা কলেজের অধ্যাপক আসাদুজ্জামান ও অধ্যাপক শহিদুল ইসলাম, চরবয়ড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম খান প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণসহ শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দ্বিতীয় পর্বে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে প্রকাশ্যে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
নবগঠিত কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন: সহসভাপতি চরগরব্দী ইসলামিয়া দাখিল মাদ্রাসার মোঃ আলীনূর খন্দকার, সাংগঠনিক সম্পাদক দুমকি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মোঃ শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক দুমকি নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বিথী বেগম, দপ্তর সম্পাদক দুমকি ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার মোঃ সোহরাফ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের শারমিন নাহার, ক্রীড়া সম্পাদক পাঙ্গাশিয়া মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মোঃ হানিফ সিকদার।
সভায় নবনির্বাচিত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির অবশিষ্ট পদগুলো পূরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।







