Friday, September 4, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home সারাদেশ

আমতলীতে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাদীকে ২০ দিনের কারাদণ্ড

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 4, 2026
আমতলীতে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাদীকে ২০ দিনের কারাদণ্ড
Share on FacebookShare on Twitter

বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলীতে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করার অভিযোগে শাহিনূর বেগম নামে এক বাদীকে ২০ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

​বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইফতি হাসান ইমরান এজলাসে বসে তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) পরিচালনা করে এ রায় প্রদান করেন।

​আদালতের দেওয়া তথ্য অনুযায়ী, মোসা. শাহিনূর বেগম বাদী হয়ে দণ্ডবিধির ৩৪২, ৩২৩, ৪৬৫, ৪৬৭, ৪৬৮ ও ৫০৬ (২য় ভাগ) ধারায় একটি সি আর মামলা (মামলা নং- ১৫১৪/২৬) দায়ের করেন। নিয়ম অনুযায়ী ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন এবং তার দাখিল করা কাগজপত্র ও মৌখিক বক্তব্য পর্যালোচনা করেন।

​পরবর্তীতে বিচারক বাদীর মনোনীত সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করলে তাদের বক্তব্যের সাথে বাদীর দেওয়া তথ্যের গুরুতর অসঙ্গতি ধরা পড়ে। সার্বিক পর্যবেক্ষণ শেষে আদালত নিশ্চিত হন যে, বিচার বিভাগকে বিভ্রান্ত করতে মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন উদ্দেশ্যে দায়ের করা হয়েছিল।

​মিথ্যা তথ্য দিয়ে মামলা করার অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ বিচারক পেনাল কোডের ২১১ ধারায় অভিযুক্ত বাদী শাহিনূর বেগমকে ২০ দিনের সশ্রম কারাদণ্ড দেন।

​রায়ের বিষয়টি নিশ্চিত করে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী আবু বকর মোল্লা জানান, ‘‘আদালতের বিচারকার্যের ক্ষেত্রে এই রায়টি একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। যারা অহেতুক মিথ্যা মামলা দিয়ে অন্যকে হয়রানি ও বিচার বিভাগের সময় নষ্ট করতে চায়, তাদের জন্য এটি একটি কঠোর বার্তা।’’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist