Tuesday, October 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

কলাপাড়ায় এক হাজার মিটার নিষিদ্ধ জাল ও ট্রলারসহ ২ জেলে আটক

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 13, 2026
কলাপাড়ায় এক হাজার মিটার নিষিদ্ধ জাল ও ট্রলারসহ ২ জেলে আটক
Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় মা ইলিশ সংরক্ষণে পরিচালিত অভিযানে ১ হাজার মিটার নিষিদ্ধ জাল এবং একটি ট্রলারসহ দুই জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য বিভাগ।

সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর পর্যন্ত পায়রা বন্দর নৌ-পুলিশের সহযোগিতায় রাবনাবাদ নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পরবর্তীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. রিফাত (১৯) নামের এক জেলেকে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং উদ্ধারকৃত নিষিদ্ধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অন্যদিকে, আর কখনও নিষিদ্ধ সময়ে মাছ শিকার করবেন না মর্মে মুচলেকা দেওয়ায় আটককৃত অপর এক অপ্রাপ্তবয়স্ক জেলেকে ট্রলারসহ ছেড়ে দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। তিনি জানান, ‘‘মা ইলিশের নিরাপদ প্রজনন সুনিশ্চিত করতে এবং সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে অসাধু জেলেদের বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।’’

উল্লেখ্য, মা ইলিশের বাধাহীন প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সাগর ও নদীতে ইলিশসহ সব ধরনের মৎস্য আহরণের ওপর দেশব্যাপী নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

গলাচিপার পূজা মন্ডপ পরিদর্শন

গলাচিপার পূজা মন্ডপ পরিদর্শন

October 17, 2023
বাউফলে ২০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

বাউফলে ২০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

September 12, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist