Monday, October 19, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বাউফলে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সেলিমা রহমানের মতবিনিময়

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 14, 2026
বাউফলে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সেলিমা রহমানের মতবিনিময়
Share on FacebookShare on Twitter

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান এমপি।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদের মিনি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান এমপি সরকারি দপ্তরের সেবা প্রদান প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দিয়ে বলেন, “সরকারি কর্মকর্তাদের মূল দায়িত্ব হলো জনগণের সেবা নিশ্চিত করা। সাধারণ মানুষ যেন সরকারি দপ্তরে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। সেবার মান বাড়াতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করা আবশ্যক। বাউফলের সার্বিক উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “যেকোনো উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের চাহিদাকেই সর্বাধিকার দিতে হবে এবং সরকারি সুযোগ-সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে।”

সভায় সেলিমা রহমান বিভিন্ন সরকারি দপ্তরের চলমান উন্নয়ন প্রকল্প, জনসেবামূলক কর্মকাণ্ড ও দাপ্তরিক কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের বর্তমান কার্যক্রম, সেবাদানের চিত্র এবং গৃহীত প্রকল্পের অগ্রগতির নানা দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি শেনাংশু সরকার কুটি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার এবং বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাঁশরীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা।

পরে বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে সেলিমা রহমান এমপি স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা

দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা

July 8, 2026
তফসিলের আগে ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করতে থাকব: সিইসি

তফসিলের আগে ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করতে থাকব: সিইসি

September 18, 2023

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist