Thursday, October 22, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বাউফলে স্কুল থেকে দেওয়া বনরুটিতে মিলল ব্লেড!

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 15, 2026
বাউফলে স্কুল থেকে দেওয়া বনরুটিতে মিলল ব্লেড!
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর বাউফলে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ফিডিং কর্মসূচির আওতায় বিতরণ করা বনরুটির ভেতরে ধারালো ও পুরোনো ব্লেড পাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মনে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার বাউফল দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সন্ধানী শীল (৮) পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মরহুম স্বপন চন্দ্রশীলের মেয়ে। তার মা কলি রানী স্থানীয় একটি চায়ের দোকান পরিচালনা করে পরিবার চালান।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় থেকে সন্ধানীকে টিফিনের জন্য একটি বনরুটি দেওয়া হয়। রুটিটি তাৎক্ষণিকভাবে না খেয়ে সে বাড়িতে নিয়ে আসে। পরে সন্ধ্যায় তার মা রুটিটি ভাগ করার সময় এর ভেতরে একটি পুরোনো ও ভাঙা ব্লেড দেখতে পান। ব্লেডটি দেখার পর মা কলি রানী স্থানীয় লোকজনকে বিষয়টি জানান এবং পরে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা কলি রানী বলেন, ‘‘রুটি ভাঙতেই ভেতরে পুরোনো একটি ব্লেডের টুকরো দেখতে পাই। বিষয়টি আমার দোকানের ক্রেতা ও আশপাশের লোকজনকে দেখাই। কিন্তু শিক্ষকদের বিষয়টি জানালে তারা তা মানতে চাননি। কোমলমতি শিশুদের খাবারের সাথে এমন গাফিলতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’’

তবে অভিযোগটি অস্বীকার করে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুমানা বেগম দাবি করেন, ‘‘এ বিষয়ে আমরা কিছু জানি না। তবে শিশুটি খুবই চালাক, নিজ থেকেই রুটির ভেতরে ব্লেড ঢুকিয়েছে।’’

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খাদ্যের মান ও নিরাপত্তা নিয়ে এ ধরনের ঘটনায় অভিভাবক মহলে তীব্র বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ বিষয়ে বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আখতার হোসেনের বক্তব্য জানার জন্য তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

বাউফলকে মডেল পৌরসভা হিসেবে গড়ার তাগিদ ড. শফিকুল ইসলাম মাসুদের

বাউফলকে মডেল পৌরসভা হিসেবে গড়ার তাগিদ ড. শফিকুল ইসলাম মাসুদের

October 6, 2026
পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

July 10, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist