Tuesday, October 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

দশমিনায় পূজামণ্ডপের নিরাপত্তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুরের মতবিনিময় সভা

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 17, 2026
দশমিনায় পূজামণ্ডপের নিরাপত্তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুরের মতবিনিময় সভা
Share on FacebookShare on Twitter

দশমিনা প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার ১৭টি শারদীয় পূজামণ্ডপের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলার ১৭টি দুর্গা মন্দিরের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

দশমিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর এমপি।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “বিগত সরকারের চেয়ে বর্তমান সরকার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় সরকারি সহায়তা ও সুযোগ-সুবিধা অনেক বৃদ্ধি করেছে। প্রতিটি মণ্ডপে যেন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতি বজায় রেখে নিরাপদে পূজা উদযাপন করা যায়, সেজন্য সরকার ও স্থানীয় প্রশাসন সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কঠোর ও প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুল ইসলাম, দশমিনা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আল শানু, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন আকন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ লিয়ার হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম খান, ঢাকা উত্তর মহানগর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মোঃ মিজান হাওলাদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট উত্তম কুমার কর্মকার, সাধারণ সম্পাদক দেবাশীষ মজুমদার রতন, উপজেলা পূজা উদযাপন ঐক্যফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট তপন কুমার দেবনাথ এবং সাধারণ সম্পাদক শুভময় রায়।

মতবিনিময়কালে ১৭টি পূজামণ্ডপের প্রতিনিধিগণ তাদের নিরাপত্তাসংক্রান্ত মতামত ও বিভিন্ন বিষয় প্রশাসনের সামনে তুলে ধরেন। স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উৎসবকালীন যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থান এবং সর্বাত্মক সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

বরগুনায় দখল-দূষণে অস্তিত্ব সংকটে আমখোলা খাল

বরগুনায় দখল-দূষণে অস্তিত্ব সংকটে আমখোলা খাল

July 24, 2026
রাঙ্গাবালীতে গভীর নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস

রাঙ্গাবালীতে গভীর নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস

September 9, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist