Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

মা ইলিশ সংরক্ষণে উচ্চ পর্যায়ে আভিযানিক কার্যক্রম

Jahirul Islam by Jahirul Islam
October 14, 2023
মা ইলিশ সংরক্ষণে উচ্চ পর্যায়ে আভিযানিক কার্যক্রম
Share on FacebookShare on Twitter

সাথী প্রতিবেদক: প্রজননক্ষম মা ইলিশ সংরক্ষণ অভিযান কর্মসূচী-২০২৩ বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে একযোগে কাজ করছেন পটুয়াখালী জেলা মৎস অধিদপ্তর, জেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা। জেলার নদনদীতে সর্বাত্মক টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি অভিযান অব্যাহত রয়েছে।
শনিবার পায়রা নদীসহ জেলার বিভিন্ন নদনদীতে অভিযান পরিচালনা করেন মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলামের তত্বাবধানে অভিযানে অংশগ্রহণ করেন বরিশাল বিভাগীয় উপপরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস, মৎস্য প্রশিক্ষণ একাডেমি উপপরিচালক ড. মো: মোতালেব হোসেন ও সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মু. মাহফুজুর রহমান।
প্রতিবছরের ন্যায় এবছরও মা ইলিশের প্রজনন নিরাপদ করতে পটুয়াখালীতেও ১২ অক্টোবর থেকে ০২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা জারী করা হয়েছে।

রবিবার দিবাগত মধ্য রাত থেকে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয় ও বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। টানা ২২দিনের অবরোধে জাল নৌকাসহ সকল সরঞ্জামাদী তীরে নিয়ে আসছেন জেলেরা। নদীতে কোন জেলেকে জাল ফেলতে দেখা যায়নি।
ইলিশের নিরাপদ প্রজননের স্বার্থে পটুয়াখালীর তেতুলিয়া নদী, পায়রা নদী, আগুনমুখা নদী আর কারখানা নদীতে মা ইলিশ সংরক্ষণে বিশেষ জোরালো অভিযান শুরু করেছে মৎস্য বিভাগ। মৎস্য বিভাগের উদ্যোগে জেলা টাস্ক ফোর্স কমিটির সদস্য এবং জেলা প্রশাসন, পুলিশ, নৌপুলিশ, কোস্টগার্ড, নৌ বাহিনী অংশগ্রহণ করেছে।
এই কর্মসূচি সফল করতে জেলার সকল ইউনিয়নে সভা সেমিনারের মাধ্যমে জেলেদের সচেতন করা হয়েছে। যাতে কেউ ইলিশ ধরা বা মজুদ করতে না পারে, সেজন্য সকল বরফ কলের বরফ উৎপাদনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়াও জেলার ৮৫ হাজার জেলেকে এই ২২দিনের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় ২৫ কেজি করে খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

কৃষিতে কেঁচোসারের প্রসার ও বাজারজাতকরণে মহিপুরে মতবিনিময়

কৃষিতে কেঁচোসারের প্রসার ও বাজারজাতকরণে মহিপুরে মতবিনিময়

August 19, 2026
পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন চৌধুরী

পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন চৌধুরী

January 26, 2024

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist