Thursday, October 29, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

কলাপাড়ায় ১ ঘণ্টার ব্যবধানে একই বাড়িতে দুই স্বজনের মৃত্যু

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 23, 2026
কলাপাড়ায় ১ ঘণ্টার ব্যবধানে একই বাড়িতে দুই স্বজনের মৃত্যু
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর কলাপাড়ায় মাত্র এক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই সদস্যের মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী নবাবগঞ্জ গ্রামের বাসিন্দা অরবিন্দ বিশ্বাস (মন্টু)-এর বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

​নিহতরা হলেন— অরবিন্দ বিশ্বাসের স্ত্রী কৃষ্ণা রানী বিশ্বাস (৭০) এবং তাঁর ছোট ভাই বিশিষ্ট চিকিৎসক ডা. অসিত বরণ বিশ্বাস (খোকন)।

​পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে নবাবগঞ্জের নিজ বাসভবনে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত (স্ট্রোক) কারণে মারা যান কৃষ্ণা রানী বিশ্বাস। এর ঠিক এক ঘণ্টা পর, দুপুর ১টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তাঁর দেবর ডা. অসিত বরণ বিশ্বাস।

​একই দিনে জীবনসঙ্গী ও প্রিয় ছোট ভাইকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন সত্তরোর্ধ্ব বৃদ্ধ অরবিন্দ বিশ্বাস। অন্যদিকে, এক ঘণ্টার ব্যবধানে একই বাড়িতে দুই স্বজনের মর্মান্তিক মৃত্যুর খবরে পরিবারজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ঘটনাটি স্থানীয়দের মাঝেও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং এলাকা জুড়ে শোকের মাতম চলছে।

​পারিবারিক সূত্রে আরও জানা গেছে, প্রয়াত কৃষ্ণা রানী বিশ্বাসের এক ছেলে ও ডা. অসিত বরণ বিশ্বাসের এক মেয়ে বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। তাঁদের দেশে ফেরার ওপর নির্ভর করে শেষকৃত্যের (সৎকার) সময়সূচি নির্ধারণ করা হবে। তবে উভয়েরই শেষকৃত্যানুষ্ঠান নবাবগঞ্জের নিজ বাড়িতে সম্পন্ন হবে বলে নিশ্চিত করেছেন স্বজনরা।

​উল্লেখ্য, মৃত্যুকালে কৃষ্ণা রানী বিশ্বাস দুই ছেলে ও দুই মেয়ে এবং ডা. অসিত বরণ বিশ্বাস এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কুয়াকাটা ভ্রমণ শেষে আর বাড়ি ফেরা হলো না কলেজ শিক্ষার্থী জাহিদের

কুয়াকাটা ভ্রমণ শেষে আর বাড়ি ফেরা হলো না কলেজ শিক্ষার্থী জাহিদের

July 31, 2026
বিভিন্ন থানায় কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উদযাপন

বিভিন্ন থানায় কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উদযাপন

November 4, 2023

Trending.

পটুয়াখালী মৌজার ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন

পটুয়াখালী মৌজার ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন

October 27, 2026
পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

October 26, 2026
পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

October 27, 2026
কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

October 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist