Thursday, October 29, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর দ্বিবার্ষিক রুকন সম্মেলন

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 24, 2026
পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর দ্বিবার্ষিক রুকন সম্মেলন
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে দ্বিবার্ষিক রুকন সম্মেলন ও জেলা আমির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রিসাইডিং অফিসার ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মো. মতিউর রহমান আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক শায়খ জামাল উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা শাখার আমির (২০২৫–২০২৬) ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট মো. নাজমুল আহসান।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. মতিউর রহমান আকন্দ সংগঠনের সাংগঠনিক গতিশীলতা, নেতৃত্ব নির্বাচন ও দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে পালনের জন্য সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে শায়খ জামাল উদ্দিন নৈতিকতা, আদর্শিক চেতনা ও ধর্মীয় মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরেন। সামাজিক অগ্রগতি ও মানবিক সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার জন্য তিনি আহ্বান জানান।

সম্মেলনে জেলা আমির নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ ও অভ্যন্তরীণ সমন্বয় জোরদারকরণে নানা বিষয় নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে পটুয়াখালী জেলার ৮৫০ জনেরও বেশি রুকন উপস্থিত ছিলেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

দুমকি কৃষি ব্যাংকে গ্রাহকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুমকি কৃষি ব্যাংকে গ্রাহকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 14, 2026
পটুয়াখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

October 11, 2026

Trending.

পটুয়াখালী মৌজার ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন

পটুয়াখালী মৌজার ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন

October 27, 2026
পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

October 26, 2026
পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

October 27, 2026
কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

October 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist