Thursday, October 29, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

গলাচিপায় অভিযানে জেলেদের অতর্কিত হামলায় পুলিশসহ আহত ২

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 24, 2026
গলাচিপায় অভিযানে জেলেদের অতর্কিত হামলায় পুলিশসহ আহত ২
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে অসাধু জেলেদের হামলার শিকার হয়েছেন মৎস্য বিভাগ ও পুলিশের যৌথ টিমের সদস্যরা। এতে গলাচিপা থানার এক পুলিশ কনস্টেবল ও অভিযানে ব্যবহৃত স্পিডবোটের চালক আহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বুড়াগৌরাঙ্গ নদীর কালিরচর পয়েন্টে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন— গলাচিপা থানার পুলিশ কনস্টেবল মো. জসিম এবং স্পিডবোট চালক মো. শাহজালাল। তাঁদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, নদীর বুড়াগৌরাঙ্গ কালিরচর এলাকায় অসাধু জেলেরা অবৈধভাবে ইলিশ শিকার করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে মৎস্য বিভাগ ও পুলিশের একটি যৌথ টিম স্পিডবোট নিয়ে অভিযানে নামে। কালিরচর পয়েন্টে ১০-১২ জনের একদল জেলেকে ট্রলার নিয়ে মাছ ধরতে দেখে অভিযানকারী দলটি তাদের ধাওয়া করে।

অভিযানকারীরা ট্রলারের কাছাকাছি পৌঁছামাত্র জেলেরা অতর্কিতভাবে লাঠিসোঁটা ও বৈঠা নিয়ে হামলা চালায়। এতে চালক শাহজালাল আহত হন। তাঁকে রক্ষা করতে গিয়ে কনস্টেবল জসিমের হাত কেটে গুরুতর রক্তাক্ত জখম হয়। হামলার পরপরই জেলেরা একটি ডাবল ইঞ্জিনের দ্রুতগতির ট্রলার নিয়ে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, ‘‘সরকারি টিমের ওপর হামলার ঘটনায় একজন পুলিশ সদস্য ও বোট চালক আহত হয়েছেন।’’

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হামলায় জড়িত অসাধু জেলেদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

বাউফলে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

বাউফলে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

October 19, 2026
কলাপাড়া ব্যবসায়ীদের সঙ্গে এমপি মহিব্বুরের শুভেচ্ছা বিনিময়

কলাপাড়া ব্যবসায়ীদের সঙ্গে এমপি মহিব্বুরের শুভেচ্ছা বিনিময়

September 22, 2023

Trending.

পটুয়াখালী মৌজার ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন

পটুয়াখালী মৌজার ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন

October 27, 2026
পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

October 26, 2026
পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

October 27, 2026
কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

October 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist