কলাপাড়া প্রতিনিধি : কুয়াকাটা পর্যটন কার্নিভালের সমাপনী দিনেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে রিমার্ক-হারল্যানের ‘লিলি-নিওর’ স্টলে। বিভিন্ন আকর্ষণীয় গেম ও আনন্দদায়ক অ্যাক্টিভিটিতে অংশ নিয়ে লিলি ও নিওরের বাহারি পণ্য জিতে নেন উৎসবে আসা দর্শনার্থীরা। এতে অংশগ্রহণকারীদের দীর্ঘ লাইন একপর্যায়ে কার্নিভাল প্রাঙ্গণ ছাড়িয়ে যায়।
শনিবার (২৪ অক্টোবর) কার্নিভালের শেষ দিনে লিলি-নিওরের স্টলে দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। দর্শনার্থীরা বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি ব্র্যান্ড দুটির বিশ্বমানের পণ্যসামগ্রী সম্পর্কে জানার সুযোগ পান। বিশেষ করে গেমে অংশ নিয়ে তাৎক্ষণিক পুরস্কার হিসেবে উপহারসামগ্রী জেতার বিষয়টি দর্শনার্থীদের মাঝে বাড়তি উন্মাদনা তৈরি করে।
স্টলটিতে আগত প্রসাধনী পণ্য ‘লিলি’র নিয়মিত ব্যবহারকারীরা তাঁদের ইতিবাচক অভিজ্ঞতা অন্যান্য দর্শনার্থীদের সঙ্গে ভাগ করে নেন। এর মাধ্যমে ভোক্তাদের সঙ্গে ব্র্যান্ডটির একটি প্রত্যক্ষ ও আন্তরিক যোগাযোগ গড়ে ওঠে। পাশাপাশি নতুন দর্শনার্থীরাও লিলি ও নিওরের বিভিন্ন পণ্যের মান ও বৈশিষ্ট্য সম্পর্কে গভীর আগ্রহ প্রকাশ করেন।
কার্নিভালের শেষ দিনের মূল আকর্ষণ হিসেবে সংগীতপ্রেমীদের মধ্যেও ছিল প্রচণ্ড উচ্ছ্বাস। সন্ধ্যায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতান জনপ্রিয় সংগীতশিল্পী ঐশী এবং দেশের খ্যাতিমান ব্যান্ড ‘আর্ক’ ও এর জনপ্রিয় কণ্ঠশিল্পী হাসান। জাঁকজমকপূর্ণ সংগীত পরিবেশনার পাশাপাশি লিলি-নিওরের স্টলে দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো সমুদ্রসৈকত প্রাঙ্গণকে প্রাণবন্ত করে তোলে।
উল্লেখ্য, ‘কুয়াকাটা বিচ কার্নিভাল ২০২৬’-এ অন্যতম ‘বিউটি পার্টনার’ হিসেবে অংশ নেয় রিমার্ক-হারল্যান। প্রতিষ্ঠানটির লিলি ও নিওর ব্র্যান্ডের পণ্য প্রদর্শনী, থিমেটিক ফটোবুথ, গেম এবং উপহার বিতরণের এই নান্দনিক আয়োজন কুয়াকাটায় আসা পর্যটক ও দর্শনার্থীদের জন্য এক ভিন্নমাত্রার অভিজ্ঞতা তৈরি করেছে।







