Thursday, October 29, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 26, 2026
পটুয়াখালীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপিত
Share on FacebookShare on Twitter

আত্মশুদ্ধি, অশুভ বর্জন এবং সত্য ও সুন্দরের পথে চলার প্রত্যয়ে পটুয়াখালীর বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাঁদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন করছেন।

সোমবার (২৬ অক্টোবর) সকালে বিশেষ বুদ্ধপূজা ও পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এ উৎসবকে কেন্দ্র করে স্থানীয় বৌদ্ধবিহারগুলোতে শত শত রাখাইন নর-নারীর সমাগম ঘটে।

দিনভর প্রদীপ পূজা, পবিত্র ত্রিপিটক পাঠ, ফুল ও প্রদীপ নিবেদনসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত হচ্ছে। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাখাইন পাড়াগুলোতে এখন বিরাজ করছে উৎসবের আমেজ। এছাড়া সন্ধ্যায় আকাশে ওড়ানো হবে রঙিন ফানুস।

বৌদ্ধ ভিক্ষুরা জানান, আরাকানিক পঞ্জিকা (চন্দ্র-সৌর পঞ্জিকা) অনুযায়ী কুয়াকাটার রাখাইন সম্প্রদায় আজ এ দিনটি উদ্‌যাপন করছে।

ঐতিহাসিক সূত্রে জানা যায়, আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধের বর্ষাবাস পালনের ঐতিহ্যকে ধারণ করে প্রতি বছর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপিত হয়ে থাকে। প্রবারণা পূর্ণিমার এই উৎসবের পর দিন থেকেই মাসব্যাপী প্রতিটি বৌদ্ধবিহারে শুরু হবে ঐতিহ্যবাহী কঠিন চীবরদান উৎসব।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পবিপ্রবিতে ‘গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্স’ এর নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

পবিপ্রবিতে ‘গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্স’ এর নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

September 7, 2026
নিরাপদ খাদ্য নিশ্চিতে পোল্ট্রিতে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধের আহ্বান পবিপ্রবি উপাচার্যের

নিরাপদ খাদ্য নিশ্চিতে পোল্ট্রিতে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধের আহ্বান পবিপ্রবি উপাচার্যের

September 26, 2026

Trending.

পটুয়াখালী মৌজার ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন

পটুয়াখালী মৌজার ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন

October 27, 2026
পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

October 26, 2026
পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

October 27, 2026
কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

October 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist