Monday, August 24, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 5, 2026
পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
Share on FacebookShare on Twitter

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পটুয়াখালীতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় পটুয়াখালী শহরের বাউতলা সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

প্রথমে জেলা প্রশাসনের সাথে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান এবং পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাংবাদিকরা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে সকাল সাড়ে ৯টায় জেলা পরিষদ শিশু পার্কের ‘জুলাই গ্যালারি’ পরিদর্শন করেন সংসদ সদস্য, জেলা প্রশাসন, স্থানীয় বিভিন্ন অফিসের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিকরা।

এরপর সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন এবং জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী এমপি বলেন, ‘‘জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধারা আমাদের জাতির অহংকার। তাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা নতুন স্বাধীনতায় শ্বাস নিতে পারছি। রাষ্ট্র গঠনে শহীদ পরিবারের পাশে থাকা এবং আহত যোদ্ধাদের পুনর্বাসন আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সরকার শহীদদের স্বপ্ন বাস্তবায়নে এবং তাদের পরিবারের কল্যাণে সর্বাত্মক কাজ করে যাচ্ছে।’’

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, ‘‘৫ আগস্টের এই ঐতিহাসিক দিনটি আমাদের মনে করিয়ে দেয় জনগণের অধিকার আদায়ের রক্তিম সংগ্রামের কথা। পটুয়াখালীর প্রশাসন সব সময় জুলাই শহীদ পরিবার ও বীর যোদ্ধাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।’’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পুলিশ সুপার মো. আবু ইউসুফ, পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, পটুয়াখালী পৌর প্রশাসক (উপ-সচিব) জুয়েল রানা, এবং পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহাম্মদ আমানুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুলাই শহীদদের বাবা-মা ও পরিবারের সদস্যবৃন্দ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মজিবুর রহমান টোটন, জেলা বিএনপির নেতা মাকসুদ আহমেদ বায়জিদ পান্না, জেলা জামায়াতের আমীর অ্যাড. নাজমুল আহসান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহআলম সিকদার, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত বীর যোদ্ধারা।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কলাপাড়ায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

কলাপাড়ায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

July 6, 2026
কলাপাড়ায় ১ হাজার পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

কলাপাড়ায় ১ হাজার পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

July 14, 2026

Trending.

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

July 29, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist