Thursday, October 29, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

মির্জাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 28, 2026
মির্জাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Share on FacebookShare on Twitter

মির্জাগঞ্জ প্রতিনিধি : জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের উদ্যোগে বুধবার (২৮ অক্টোবর) এ কর্মসূচি পালিত হয়।

বেলা ১১টায় সুবিদখালী দারুসসুন্নাত ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকরা ব্যানার-ফেস্টুন নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সভাপতি গাজী রাসেদ সামস, সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফরাজি, সাবেক যুগ্ম সম্পাদক হাসিবুল গণি ও মনির খন্দকার প্রমুখ।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সভাপতি গাজী রাসেদ সামসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফরাজি।

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা।

সমাবেশে বক্তারা যুবদলের দীর্ঘ লড়াই-সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে বলেন, দেশের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে যুবদল সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনে দলের হাতকে আরও শক্তিশালী করতে এবং রাজপথে ঐক্যবদ্ধ থাকার জোরালো অঙ্গীকার ব্যক্ত করেন তারা। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কুয়াকাটা পল্লী বিদ্যুৎ অফিসে দালালের উৎপাতে অতিষ্ঠ গ্রাহক

কুয়াকাটা পল্লী বিদ্যুৎ অফিসে দালালের উৎপাতে অতিষ্ঠ গ্রাহক

November 8, 2023
পবিপ্রবিতে যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পবিপ্রবিতে যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

September 13, 2026

Trending.

পটুয়াখালী মৌজার ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন

পটুয়াখালী মৌজার ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন

October 27, 2026
পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

October 26, 2026
পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

October 27, 2026
কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

October 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist